বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তিতে সম্মতি জেমি ডের

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ১৫:৩৯আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৫:৩৯

জেমি ডে। জাতীয় ফুটবল দলের সঙ্গে জেমি ডের চুক্তি আছে আগামী ১৫ মে পর্যন্ত। করোনাকালে বাংলাদেশের কোচ এখন রয়েছেন ইংল্যান্ডে। অবশ্য এই অচলাবস্থার মাঝেও ২ বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেন (বাফুফে)। প্রস্তাবটি এরই মধ্যে জেমি ডের কাছে করা হয়েছে। এতে সম্মতি দিয়েছেন তিনি।

নতুন প্রস্তাবে আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে দায়িত্ব পালন করতে হবে ইংলিশ এই কোচকে। মৌখিকভাবে প্রস্তাব দেওয়ায় শিগগিরই দু’পক্ষের মধ্যে নতুন চুক্তি সই হবে। মাঝের তিন মাস জেমি কে অবশ্য চাকরি ছাড়াই থাকতে হবে।

বর্তমান যে পরিস্থিতি তাতে জেমি ডেও নিরুপায়, মেনে নিচ্ছেন সব কিছু। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন আক্রান্ত। এরমধ্যে কোনো খেলাও নেই। এখন বাফুফে যে নতুন প্রস্তাব দিয়েছে তা মেনে নিতে হচ্ছে। আশা করছি আগামী আগস্ট থেকে নতুন করে কাজে ফেরা যাবে।’

তবে এই মাঝের তিন মাস অযথা বসে থাকছেন না তিনি। কোচিং কোর্সের পাশাপাশি জেমি পরিবারকেও সময় দেওয়ার ইচ্ছা তার, ‘আমার উয়েফা প্রো লাইসেন্সের কোর্স চলছে। এই সময়ে কোচিং কোর্স নিয়ে আরও বেশি কাজ করবো। এছাড়া নিজের পরিবারকেও সময় দিতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের