দ্বিপক্ষীয় সিরিজে ভারত না খেলায় পাকিস্তানের ক্ষতি ৯০ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ২২:৫৮আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৫৯

বৈশ্বিক ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় সিরিজের একটিও খেলেনি ভারত। রাজনৈতিক বৈরিতায় এমনটি হওয়ায় এর মাশুল দিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই! এই সিরিজগুলি না খেলাতে ৯০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৬৪ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২শ' টাকা!

এই ক্ষতিটা হয়েছে আসলে মিডিয়া স্বত্ব বাবদ। এই সংক্রান্ত সর্বশেষ যে চুক্তিটি পিসিবি করেছিল, তার মেয়াদ শেষ হয়েছে এই মাসে। যে চুক্তির অধীনে ভারতের সঙ্গে পাকিস্তানের দুটি হোম সিরিজও অন্তর্ভুক্ত ছিল।

১৪৯ মিলিয়ন ডলারের এই চুক্তির শর্তেই ছিল, ভারতের সঙ্গে সিরিজগুলি হবে। দুর্ভাগ্যবশত সেটি না হওয়ায় ৯০ মিলিয়ন ডলার কেটে রেখেছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো। পিটিআইকে এমন তথ্য দিয়েছেন পিসিবির একটি বিশ্বস্ত সূত্র, ‘দুর্ভাগ্যবশত ভারতের সঙ্গে পাকিস্তান দুটি হোম সিরিজ আয়োজনে ব্যর্থ হয়েছে। এর ফলে টেন স্পোর্টস, পিটিভি ও বাকি দুই ব্রডকাস্টার, যারা স্বত্ব কেনেছিল, তারা মোট অর্থ থেকে ৯০ মিলিয়ন ডলার কেটে রেখে দিয়েছে।’

দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলেনি ভারত। মূলত ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলা হয়নি দুই দেশের। তাই ভারত-পাকিস্তান সাধারণত মুখোমুখি হয়ে থাকে বৈশ্বিক কোনো ক্রীড়া ইভেন্টেই। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম