বিপদে সকলকে এগিয়ে আসার আহ্বান রুবেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ১৪:৩৫ আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:৩৫

পেসার রুবেল হোসেন। করোনাকালের শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন পেসার রুবেল হোসেন। ক্রিকেটারদের মধ্যে সবার আগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে ঢাকার রাস্তায় নেমেছিলেন। নিজ জেলা বাগেরহাটে চিকিৎসা সরঞ্জাম প্রদানের পর নিজ বাড়ির ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফসহ ৪৫০টি পরিবারকে খাদ্য সহায়তাও দিয়েছেন জাতীয় দলের এই পেসার।

এর বাইরে নিজের ফেসবুকে সচেতনতামূলক পোস্ট দিয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, ‘কেউ বিপদে পড়লে সাহায্য করুন। আপনি বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে কেউ আপনাকে সাহায্য করবে।’

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বাংলাদেশ। পুরো দেশই স্থবির হয়ে আছে করোনার প্রকোপে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। আর মৃত্যুর মিছিল বেড়ে দাঁড়িয়েছে ১৪৫- এ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
এশিয়া কাপের দলে সাব্বির
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির
সর্বশেষ খবর
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ