মসজিদের ভেতরেই সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২০, ২১:৩৩আপডেট : ০৮ মে ২০২০, ২১:৩৭

আব্দিওয়ালি ওলাদ কানইয়ারে। কিছুদিন আগেই করোনায় মারা গেছেন সোমালিয়ার সাবেক তারকা ফুটবলার আব্দুলকাদির মোহামেদ ফারাহ। সেই শোকের রেশ কেটে যায়নি এখনও। এর মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটলো সোমালিয়ায়। জাতীয় দলের সাবেক গোলকিপার আব্দিওয়ালি ওলাদ কানইয়ারেকে মসজিদে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তিনি তখন তারাবির নামাজ পড়ছিলেন!

নিহতের খবর জানিয়েছে, সোমালিয়ার ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার কানইয়ারেকে গুলি করে হত্যা করা হয় মসজিদের ভেতরেই। ঘটনাটি ঘটেছে রাজধানী মোগাদিসু থেকে ২৮ কিলোমিটার ভেতরের শহর আফগুইয়েতে।

সোমালিয়ার যুব দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ফুটবলার। ‘বি’ কোচিং লাইসেন্স নিয়ে স্থানীয় ক্লাব মোগাদিসু সিটিরও দায়িত্ব করছিলেন।

আচমকা এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোমালিয়ার ফুটবল অঙ্গনে। সোমালিয়া ফুটবল ফেডারেশন সভাপতি আব্দিকানি সায়েদ আরাব বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, আমরা একজন স্বপ্নদ্রষ্ট, অল্পবয়সী একজন কোচকে হারিয়েছি। ফুটবল ক্যারিয়ার নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সোমালি ফুটবলের পক্ষ থেকে তার শোকার্ত পরিবার, স্বজনদের জানাই সমবেদনা।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম