টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে: স্মিথ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২০, ২৩:৪৩আপডেট : ২১ মে ২০২০, ২৩:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে: স্মিথ করোনাকালে অনেক সিরিজই বাতিল হয়ে গেছে। এতে করে বাধা প্রাপ্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। তাই দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করছেন, আগামী বছরে চলে যেতে পারে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ।

সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা এই বছরের ১৮ অক্টোবরে। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। অথচ তার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছে। এই যেমন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা প্রোটিয়াদের। সেখানে খেলার কথা ৫ টি-টোয়েন্টি।

আবার আগস্টে ভারতের মাটিতে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। কিন্তু করোনা পরিস্থিতির জন্য অনিশ্চিত অবস্থায় পড়ে গেছে সেসব। এই অবস্থায় পরিপূর্ণ প্রস্তুতি একেবারেই সম্ভব নয়। স্মিথের তাই আশঙ্কা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমারা আশা করেছিলাম ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো। কিন্তু এই পরিস্থিতিতে সেটা আর সম্ভব হচ্ছে না। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছরের শুরুর দিকে চলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তাই আমাদের পরিস্থিতিটা ধারাবাহিকভাবে মূল্যায়ন করতে হবে।’

তবে সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে বলেছেন সাবেক এই অধিনায়ক, ‘অনেক কিছুই আলোচনা হচ্ছে, কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে প্রস্তুত থাকা। আমরা সফরগুলোর জন্য বিভিন্ন কৌশল অনুসরণের দিকে মনোযোগ দিচ্ছি। বিশেষ করে ভবিষ্যৎ সফর সূচি কেমন দাঁড়াবে, পরবর্তী সময়ে আমাদের মূল লক্ষ্য কী হবে, এসব বিষয় ভেবে দেখা হচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম