ভারতের বিপক্ষে জিততে না পারায় কেঁদে ফেলেছিলেন জামাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৯:৫৭আপডেট : ২২ মে ২০২০, ২০:০০

ভারতের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্ত। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এখন পর্যন্ত অর্জন এক পয়েন্ট। তাও আবার ভারতের বিপক্ষে। কলকাতায় জয়ের স্বপ্ন দেখালেও ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল ১-১ গোলে। অথচ সেই ম্যাচটিতে শুরুতে গোল করে এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু অতীতের মতো স্বপ্ন খান খান হয়ে গেছে শেষ মুহূর্তে স্বাগতিকদের করা গোলে। সেই ম্যাচটা এখনও পোড়ায় অধিনায়ক জামাল ভূঁইয়াকে!

এই ম্যাচ ঘিরে তখন উত্তেজনার কমতি ছিল না। ম্যাচের আগে তো বাংলাদেশ কত গোলে হারবে, তা নিয়েই জল্পনা-কল্পনা শুরু হয়েছিল ভারতীয় মিডিয়ায়। এমনকি সংবাদ সম্মেলনেও এরকম প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচের আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। সংবাদ সম্মেলনে তো বলেই ফেলেন, এই ম্যাচে ভারতীয়দের হৃদয় ভাঙবে বাংলাদেশ।

হৃদয় ঠিকই ভেঙেছিলেন জামাল ভূঁইয়ারা। কিন্তু শেষ মুহূর্তের গোলে নিজেদের রক্ষা করে ফেলে ভারত। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক আড্ডায় জামাল স্মৃতিচারণ করে বলেছেন, ‘ভারতের ম্যাচে অনেক হাইপ ছিল। কে সেরা, আমরা নাকি ভারত?, ম্যাচের আগে এটা নিয়েও অনেক কথা হয়েছে। ওরা অনেক প্রশ্ন করেছে, আমি তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছিলাম আমি ভারতীয়দের হৃদয় ভাঙবো। সবাই তখন হেসে ফেলেছিল।’

এরপর তিনি সেদিনের ম্যাচ নিয়ে আক্ষেপ করেই বললেন, ‘ম্যাচের সময় গ্যালারি ভর্তি দর্শক ছিল। গ্যালারিতে শোরগোল এমন ছিল যে মাঠে কিছু শুনতে পারছিলাম না। বাংলাদেশের গোলটিতে আমার অ্যাসিস্ট ছিল। সেখান থেকে গোল করেছে সাদ উদ্দিন। কিন্তু শেষ মুহূর্তে ভারত গোল করে ম্যাচে সমতা এনে ফেলে। ম্যাচটা ড্র হওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি, কেঁদেও ফেলেছিলাম। এমনকি সবার মন খারাপ হয়েছিল, রাতে ঘুমাতেও পারিনি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের