প্রয়াত ক্রিকেটার কাজলের পরিবারের পাশে তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৮:৪৩আপডেট : ২৯ মে ২০২০, ১৮:৪৫

বামে তামিম ইকবাল, ডানে রিয়াজুল ইসলাম কাজল মাত্র ৩২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খুলনা জেলা দলের সাবেক অধিনায়ক ও স্থানীয় কোচ কাজী রিয়াজুল ইসলাম কাজল। তার অকাল প্রয়াণে শোকাবহ পুরো ক্রিকেট অঙ্গনই। কাজলের পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়াতে উদ্যোগী ভূমিকা পালন করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ইকবালের আহ্বানে কাজলের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার এ তথ্যের বিস্তারিত তুলে ধরেছেন পেসার রুবেল হোসেন। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ক্রিকেটার কাজলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমন মহৎ কাজে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছেন অধিনায়ক তামিম ইকবাল।’

তামিমের উদ্যোগেই করোনা মোকাবিলায় গঠিত তহবিল থেকে অর্থ সাহায্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবাই। রুবেল লিখেছেন প্রয়াত কাজলের সঙ্গে অনেক দিনের পরিচয় তার। তার পোস্টের সূত্র ধরেই খোঁজ-খবর নেন তামিম, ‘আপনারা জানেন, শ্বাসকষ্টের কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন খুলনার সুপরিচিত ক্রিকেটার কাজল। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে বাগেরহাট থেকে শুরু করে ঢাকা লিগে খেলেছি। কাজলের মৃত্যু নিয়ে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম। তা দেখেই তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন।’

রুবেলের বয়ানেই উঠে এলো কাজল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই রুবেলের সঙ্গে যোগাযোগ করেই পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তামিম, ‘কাজলের পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের সবার নৈতিক দায়িত্বও বটে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কাজলের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে একমাত্র সে-ই ছিল। তার বাবা নেই। চার বছরের ছোট্ট একটি কন্যা শিশু রয়েছে। বুঝতেই পারছেন, অকালে স্বামীকে হারিয়ে দিশেহারা কাজলের স্ত্রী। তামিম ভাই ফোন দিয়ে আমার কাছে কাজলের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে আজ কাজলের স্ত্রীর কাছে আমি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি। মানসিকভাবে অনেক শান্তি লাগছে।’

অবশ্য কাজলের এই দুঃসময়ে সবাইকেই পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি, ‘আমার পোস্ট দেখে যেমন একজন তামিম ইকবাল এগিয়ে এসেছেন। ঠিক তেমনি আমার বিশ্বাস পুনরায় আমার এই পোস্ট দেখে, সাবেক ক্রিকেটার, সংগঠক কিংবা ক্লাবের মালিকরাও কাজলের পরিবারের সাহায্যে এগিয়ে আসবেন।’

পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের ধন্যবাদও জানিয়েছেন রুবেল, ‘তামিম ভাইয়ের পাশাপাশি এই ফান্ডে আমার জাতীয় দলের সতীর্থ যে সব ক্রিকেটারের আর্থিক অনুদান রয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন