করোনাকালে বিসিবির পাশে রইলেন ভেট্টরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ২০:১৪ আপডেট : ২৯ মে ২০২০, ২০:২১

ড্যানিয়েল ভেট্টরি। করোনাকালে হিমশিম খেতে হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে। চ্যালেঞ্জ মোকাবিলায় বেতন কর্তণেরও সিদ্ধান্ত নিয়েছে তারা। এমন পরিস্থিতিতে মহানুভবতার পরিচয় দিলেন নিউজিল্যান্ডেরই আরেক সাবেক তারকা ও বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। করোনা মোকাবিলায় আর্থিকভাবে সহায়তা দানের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

করোনা মোকাবিলায় শুরু থেকেই অসহায়দের পাশে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম-মুশফিকরা বেতনের অর্ধেক দিয়ে দিয়েছেন। ভেট্টরিও সঙ্গী হতে চাইলেন এমন উদ্যোগের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রাপ্ত বেতনের কিছু অংশ দান করার ইচ্ছা প্রকাশ করেছেন। অবশ্য এই অর্থ তিনি দিতে চান বিসিবির নিম্ন আয়ের কর্মীদের।

এমন ইচ্ছার কথা বিসিবিকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন সাবেক কিউই অধিনায়ক। যার সত্যতা স্বীকার করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে  বলেছেন, ‘ভেট্টরি আমাদের বলেছেন, তার বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ যেন অসচ্ছল কর্মীদের দিয়ে দেই। ক্রিকেট পরিচালনা বিভাগকে তিনি অনানুষ্ঠানিকভাবে এই ইচ্ছার কথা জানিয়েছেন।’

বাংলাদেশের সঙ্গে ভেট্টরির চুক্তিটা সিরিজভিত্তিক। আগামী নভেম্বর পর্যন্ত সব মিলিয়ে ১০০ দিন কাজ করবেন তিনি। এ জন্য দিনপ্রতি তার বেতন ধরা হয়েছে আড়াই হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা।      

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
সর্বশেষ খবর
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর