সিরিজের শুরুতে রুটকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ১১:৩৮আপডেট : ০৩ জুন ২০২০, ১৩:২৩

ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ইংল্যান্ডে দীর্ঘদিন পর মাঠে ফিরছে ক্রিকেট। করোনাভাইরাসের প্রকোপে এতদিন খেলা বন্ধ থাকলেও দর্শকশূন্য স্টেডিয়ামে ইংলিশদের টেস্ট সিরিজ শুরু হচ্ছে জুলাইয়ে। অবশ্য প্রথম টেস্টেই অধিনায়ক জো রুটকে পাওয়া যাচ্ছে কিনা, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের সময়টিও কাছাকাছি হওয়ায় এক প্রকার সন্ধিগ্ধ অবস্থানে আছেন রুট!

অবশ্য এমন দোলাচালে থাকার কারণ করোনাভাইরাসের কারণে সৃষ্ট জটিলতাই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ৮ জুলাই। পরিস্থিতি অনুকূল না থাকায় সিরিজটি হবে জীবানু সুরক্ষিত পরিবেশে। যদিও এক্ষেত্রে খেলোয়াড়দের চলাচলের ওপর কী মাত্রায় নিষেধাজ্ঞা থাকবে সেটি এখনও পরিষ্কার নয়। তার ওপর রুটের স্ত্রী ক্যারির সন্তান জন্মের দিনক্ষণও নির্দিষ্ট নয়। সেটি যদি এই সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়েই যায়, তাহলে ওই সময় রুট টিম হোটেল ছেড়ে যেতে পারবেন কিনা বা পুনরায় ভেন্যুর সুরক্ষিত পরিবেশে ফিরতে পারবেন কিনা- এ বিষয়টি নিয়ে তিনি এখনও আলোচনা করছেন কর্তৃপক্ষের সঙ্গে।

রুট নিজেই বললেন সন্তান জন্মের দিনক্ষণটি নিয়ে জটিলতা রয়েছে, ‘দিনক্ষণ নির্ধারিত না হওয়াতে জটিলতা বেড়েছে। তবে বিষয়টি মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরাও সেভাবে সজাগ থাকছি। কিন্তু বিষয়টি চূড়ান্তভাবে কেমন দাঁড়াবে আমি নিশ্চিত নই।’

তবে রুট যদি নাই থাকতে পারেন, সেক্ষেত্রে বেন স্টোকসকেই নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিচ্ছেন তিনি। এমনিতেই দলে রুটের ডেপুটি বেন স্টোকস। রুট মনে করেন, ‘যদি স্টোকস অধিনায়ক হয় সেটি হবে দারুণ। কারণ সে সব সময়ই উদাহরণ রেখে চলে। বাকিদের নিজের সঙ্গে টেনে নিয়ে চলে সব সময়। খেলোয়াড়দের সেরাটা বের করে আনে, একই সঙ্গে পুরো দলকেই সে টেনে তুলে আনে।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের