সেই মেসি ভক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে লা লিগা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২০, ১১:১১আপডেট : ১৫ জুন ২০২০, ১১:১৯

মেসির সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন সেই ভক্ত। মেসির সঙ্গে সেলফি তোলার শখ। তাই বলে করোনা মহামারির বিষয়টিও মাথায় থাকবে না? সংক্রমণ রোধে যেখানে দর্শকের প্রবেশ-ই নিষিদ্ধ করা হয়েছে স্টেডিয়ামে। সেখানে কীভাবে একজন মাঠে প্রবেশ করে স্পর্শ দূরত্বে চলে আসেন! এমন কাণ্ডটি ভালোভাবে নেয়নি লা লিগা। তাই সেই ভক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে।

মায়োর্কা-বার্সেলোনার ম্যাচটি হয়েছে মায়োর্কার মাঠেই। মায়োর্কা নিজেই এর প্রতিক্রিয়ায় কিছু বলেনি। আর্জেন্টিনার জার্সি পরা সেই ভক্ত মেসির নাম অঙ্কিত জার্সি পরেই মেসির সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। কয়েক মিটার দূরে থেকে ছবি তুলতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু একটু পরেই তাকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা।

এমন ঘটনা অবশ্যই নিরাপত্তা বলয় ভেঙে ঘটেছে। তাই কাজটিকে অপরাধমূলক হিসেবেই দেখছে লা লিগা। বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেও তারা। করোনা পরিস্থিতিতে কড়াকড়ি আরোপের পরও এমন ঘটনা বাকিদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে বলেই মনে করছে কর্তৃপক্ষ, ‘এই ধরনের কাণ্ড বাকিদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে টুর্নামেন্টের ভাবমূর্তিকেও ধ্বংসের মুখে ফেলছে।’

ফরাসি সেই ভক্তের দাবি, দুই মিটার উচ্চতার বেড়া টপকেই তিনি মাঠে প্রবেশ করেছেন। আরও বলেছেন, ম্যাচের আগে থেকে এখানে আসার পরিকল্পনা তিনি করে রেখেছিলেন। কারণ মেসি-ই তার আদর্শ, তাই মেসির সঙ্গে ছবি তোলার শখটা অনেক দিনের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের