ইংলিশ ক্যাম্পে আর্চারকে নিয়ে ‘করোনা’ শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২০, ১২:৫২আপডেট : ২৪ জুন ২০২০, ১২:৫৫

জোফরা আর্চার। ইংল্যান্ডের চলমান ক্যাম্পে আগেই যোগ দেওয়ার কথা ছিল জোফরা আর্চারের। কিন্তু করোনা আশঙ্কায় কিছুটা বিলম্বিত হচ্ছে তার ক্যাম্পে ফেরা।

এই সপ্তাহে তার পরিবারের একজন অসুস্থ হয়ে পড়েন। এরপর সবার করোনা পরীক্ষা করা হলেও ফলাফল ছিল নেগেটিভ। কিন্তু ক্যাম্পে যোগ দিতে হলে বুধবার দ্বিতীয়বার পরীক্ষা করাতে হবে আর্চারকে। তখন নেগেটিভ এলেই বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিতে পারবেন।  

অ্যাজিয়াস বোলে ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। সেই লক্ষ্যে ইংলিশ ক্রিকেটাররা মঙ্গলবার থেকেই ক্যাম্প শুরু করেছেন।১৪ দিনের আইসোলেশন কাটিয়ে অনুশীলনে ফিরেছে ক্যারিবীয়রাও। তবে এখন পর্যন্ত দুই দলের কেউই করোনায় সংক্রমিত হননি।

এদের মাঝে বর্তমানে আর্চারকে নিয়ে রয়ে গেছে করোনা আশঙ্কা। তার ওপর কনুইয়ের চোটে দীর্ঘদিন বাইরে ছিলেন তিনি। এই চোটের কারণেই তাকে দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করতে হয়েছিল। বাদ পড়ে যান শ্রীলঙ্কা সফর থেকেও। যদিও সফরটি করোনার কারণে বাতিল হয়ে গেছে।

তবে এই সময়ে আর্চার পুরোপুরি সুস্থ হওয়ার লক্ষ্যেই কাজ করে গেছেন। ডেইলি মেইলে লেখা এক কলামে সুস্থতার খবর জানিয়ে বলেছেন, ফিরতে তিনি মুখিয়েই আছেন, ‘কম সময়ে তিনটি টেস্ট খেলতে হবে। এমন বাধ্যবাধকতা থাকলেও আমি মনে করি, তিনটি ম্যাচেই খেলতে পারবো। তবে এটাও সত্যি সবাই ওয়ার্কলোডের বিষয়টি নিয়ে শঙ্কিত।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের