আইসোলেশনে স্যাম কারেন, ইংলিশদের কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৮:১২আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৮:১৬

স্যাম কারেন। এখন যে কোনও শারীরিক অসুস্থতাকে ঘিরে থাকে সন্দেহ। করোনা হলো না তো? তেমনই আশঙ্কায় নিজেকে স্বেচ্ছায় আইসোলেশনে রেখেছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দুইভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড। নিজেদের ঝালিয়ে নিতেই এই ব্যবস্থা। বুধবার প্রথম দিনে ১৫ রানে অপরাজিত ছিলেন কারান। রাতে অসুস্থ বোধ করেন খুব। সঙ্গে ছিল ডায়রিয়াও। এর পর আর খেলায় অংশ নেননি। পরে ইসিবি বিবৃতিতে জানায়, ম্যাচে আর অংশ নেবে না কারেন।

বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, কারেন সুস্থ বোধ করছেন কিন্তু বর্তমানে দলীয় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। করোনাকাল হওয়ায় পিপিই পরেই কারেনের শারীরিক অবস্থা যাচাই করতে দেখা গেছে দলীয় চিকিৎসক মার্ক উথারস্পুনকে। একই সঙ্গে করোনা পরীক্ষাও হয়েছে ইংলিশ অলরাউন্ডারের।

অবশ্য তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে, এমন সম্ভাবনাও নেই। কারণ তিনি শুরু থেকে অ্যাজিয়াস বোলে ইংলিশ দলের সঙ্গে জীবানু সুরক্ষিত পরিবেশেই ছিলেন। যেখানে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি দেশটির অন্য যে কোনও জায়গার চেয়ে খুবই কম।

কিন্তু সামনেই টেস্ট থাকায় তার অসুস্থতার খবরটি চিন্তার ভাঁজ ফেলেছে ইংলিশদের কপালে। কারণ ব্যাটিং করলেও তিনি বোলিং করতে পারেননি। তার ওপর দীর্ঘদিন ধরে ছিলেন প্রতিযোগিতামূলক খেলার বাইরে।

সাউদাম্পটনে ৮ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের