অসুস্থ স্যাম কারেন করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২১:৪১আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:৪৯

স্যাম কারেন। প্রস্তুতি ম্যাচের মাঝেই ‘করোনা আশঙ্কা’ বিরাজ করছিল স্যাম কারেনকে নিয়ে। যদিও তেমন কিছু পাওয়া যায়নি পরীক্ষায়। করোনা টেস্টে নেগেটিভ এসেছেন ইংলিশ অলরাউন্ডার।

বুধবার আন্তদলীয় তিন দিনের প্রস্তুতি ম্যাচে ১৫ রানে অপরাজিত ছিলেন কারেন। রাতে অসুস্থবোধ করেন, সঙ্গে ডায়রিয়াও ছিল। এর পর স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেলে ম্যাচে আর অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার ম্যাচের মধ্যাহ্ন ভোজনের বিরতিতে কারেনের করোনা পরীক্ষা করা হয়। 
পরে ইসিবি জানায়, চলমান প্রস্তুতি ম্যাচে তার আর খেলা হবে না। যদিও বৃহস্পতিবার থেকে কিছুটা সুস্থ বোধ করছিলেন। ম্যাচে ব্যাটিং করলেও বল হাতে নিজেকে ঝালিয়ে নেওয়ার কোনও সুযোগই পাননি তিনি। প্রস্তুতি এই ম্যাচ শেষ হয়ে যাবে শুক্রবার।

কারেন করোনা নেগেটিভ হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। যাতে পুনরায় অনুশীলনে ফিরতে পারেন আগামী সপ্তাহেই। তবে সতর্কতার অংশ হিসেবে রবিবার আবারও করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তাকে। বাধ্যতামূলক এই পরীক্ষায় তার সতীর্থ ও স্টাফরাও অংশ নেবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বুধবার। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে বন্ধ স্টেডিয়াম ও জীবানু সুরক্ষিত পরিবেশে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম