মেসি-রোনালদো জুটির সম্ভাবনাও দেখছেন রিভালদো

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২০, ১৩:৫০আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৪:১৪

মেসি-রোনালদো জুটির সম্ভাবনাও দেখছেন রিভালদো ফুটবল দলীয় খেলা, কিন্তু লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথ খেলাটিকে করেছে আরও আকর্ষণীয়। ভাবুন তো, বর্তমান ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী একই দলে জুটি বেঁধে খেলছেন? প্রতিপক্ষের অবস্থা কী হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তেমন কিছুরই কিন্তু সম্ভাবনা দেখছেন রিভালদো! জুভেন্টাসে মেসি-রোনালদো জুটির সম্ভাবনার কথা বলেছেন সাবেক ব্রাজিলিয়ান প্লে মেকার।

বছর দুয়েক হলো রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন রোনালদো। স্পেনে থাকাকালীন মেসি ও তার ব্যক্তিগত দ্বৈরথ ছিল ফুটবলপ্রেমীদের বাড়তি আকর্ষণ। তিনি চলে গেলেও মেসি শৈশবের ক্লাব বার্সেলোনাতেই আছেন। তবে বোর্ড ও দল নিয়ে ‘অসন্তুষ্ট’ আর্জেন্টাইন অধিনায়ক নাকি আর থাকতে চাইছেন না ন্যু ক্যাম্পে। ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষে তিনি বার্সেলোনা ছেড়ে যেতে পারেন বলে গুঞ্জন স্প্যানিশ মিডিয়ায়।

ন্যু ক্যাম্প ছাড়লে মেসির নতুন ঠিকানা কী হবে পারে। রিভালদোর মতে, ম্যানচেস্টার সিটিতে সাবেক কোচ পেপ গার্দিওয়া কিংবা জুভেন্টাসে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির ম্যান সিটিতে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, ‘মেসির (বার্সেলোনার) চুক্তি যখন শেষ হবে, তখন তার বয়স হবে ৩৪। তবে সে ক্লাসের খেলোয়াড়, তাতে করে সহজেই প্রিমিয়ার লিগে খেলতে পারবে। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওয়ার সঙ্গে পুনর্মিলন হতে পারে তার, বার্সায় কোচ ও খেলোয়াড় হিসেবে তাদের জুটিটা ছিল অসাধারণ।’

রিভালদো আরেকটি সম্ভাবনা দেখছেন- মেসি-রোনালদো জুটি। এটা একটু কঠিন ব্যাপারই। তবে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের যুক্তি, ‘চারদিকে যে গুঞ্জন চলছে, তাতে আমি বিশ্বাস করি কিছু এজেন্ট এরই মধ্যে জুভেন্টাসে মেসি-রোনালদো জুটির স্বপ্ন দেখছেন। যদি এটা ঘটে, তাহলে বিশ্বের জন্য হবে এটা বোমা ফাটানো ব্যাপার। তাদের দুজনকে একসঙ্গে দেখা হবে ঐতিহাসিক ঘটনা। আমি নিশ্চিত জুভেন্টাসের স্পন্সররা এ ব্যাপারে খুশি মনে সাহায্য করবে। মেসির ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্ভব।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের