সাকিবকে নিয়ে গর্ব হচ্ছে মুশফিকেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১২:৫২আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৩:০৭

মুশফিকুর রহিম। শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। এই মর্যাদায় সাকিব নিজে যেমন সম্মানিতবোধ করছেন, তেমনি গর্ববোধ করছেন তার সতীর্থ ক্রিকেটাররাও। তাই সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ভোলেননি মুশফিকুর রহিম, রুবেল হোসেনরা। 

সাকিব আল হাসানকে শতাব্দীর সেরা 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' বা এমভিপি নির্বাচিত করেছে ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মান্থলি। এর পর থেকে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

রবিবার সকালে নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ওয়ানডে ক্রিকেটের একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা প্লেয়ার (এমভিপি) হিসাবে ঘোষণা করেছে। দারুণ সম্মানিতবোধ করছি আপনার সঙ্গে মাঠ ভাগাভাগি করার সুযোগ পেয়ে। অভিনন্দন বাংলাদেশের বিস্ময় বালক।’

মুশফিক আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনার সাথে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না।’

মুশফিকের মতো জাতীয় দলের পেসার রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন, ‘শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই ।

যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকবর আলীও সাকিবকে শুভেচ্ছা জানাতে ভুললেন না, ‘ভাই ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সাকিব ভাইকে এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন। পুরো বাংলাদেশ আপনার ফেরার অপেক্ষায় আছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনও অজুহাত নেই: শান্ত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল