মরিনহোর ২০০তম জয়ের দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনা!

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১১:১৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১১:৪৪

লরি তেড়ে গিয়েছিলেন সনের দিকে। প্রিমিয়ার লিগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে জিতেছে টটেনহাম। আত্মঘাতী গোলের সুবাদে এভারটনকে তারা হারিয়েছে ১-০ গোলে।

এ দিনই কোচ হিসেবে ২০০তম জয়ের সাক্ষী হয়েছেন হোসে মরিনহো। তার মাইলফলকের জন্য ম্যাচটা অবশ্যই মনে রাখার মতো। তবে সেটি ছাপিয়েও ম্যাচটি আলোচনায় চলে আসে শিষ্যদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে। দুই দলের লড়াইও এতটা উত্তেজনা ছড়ায়নি। যতটা উত্তেজনা ছড়িয়েছে মরিনহোর শিষ্যরা! প্রথমার্ধের পর মাঠ ছেড়ে যাওয়ার সময় কোনও বিষয় নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্পারদের দুই তারকা উগো লরি ও সন হিউং মিন।

টটেনহাম অধিনায়ক লরি ক্ষিপ্ত হয়ে তেড়ে চলে গিয়েছিলেন সনের দিকে। সনকে ধাক্কাও মারতে দেখা যায় তাকে। দক্ষিণ কোরিয়ান সন অবশ্য প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করলেও সতীর্থরা মিলে তাকে নিবৃত্ত করে নিয়ে যায় টানেলে।

লরিকেও আটকে রাখার চেষ্টা করেন তারা। এর আগে ২৪ মিনিটে যে গোলটি হয়েছে সেটিতেও টটেনহামের কৃতিত্ব ছিল না! প্রতিপক্ষ খেলোয়াড়ের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় তারা। অবশ্য বাকিটা সময় শান্তই থাকতে দেখা গেছে দুই সতীর্থকে। মিটমাট করতে ম্যাচ শেষে দুজনকে আলিঙ্গন করতেও দেখা গেছে।

ম্যাচে যাই হোক এই জয়টা কাজেই দিচ্ছে স্পারদের। এর ফলে পরের মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলার আশা তাদের বেঁচে থাকলো। ৩৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে আটে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের