ফ্লাওয়ারের অভিযোগ উড়িয়ে দিলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১২:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৩:০৭

ইনজামাম ও ইউনিস। পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তারই সাবেক কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। তিনি যখন পাকিস্তানের ব্যাটিং কোচ, তখন দলটিতে ছিলেন ইউনিস খান। ফ্লাওয়ার দাবি করেছেন, ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে গেলে তার গলায় ছুরি ধরেছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার! পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি, তবে তৎকালীন নির্বাচক ইনজামাম উল হক বিষয়টি উড়িয়ে দিলেন ভিত্তিহীন বলে!

নিল ম্যানথ্রপ উপস্থাপিত একটি টক শোতে হাজির হয়েছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার। সঙ্গে তার বড়ভাই আরেক জিম্বাবুইয়ান কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারও  ছিলেন। সেখানই গ্র্যান্ট এমন শিউরে ওঠার মতো তথ্যটি দিয়েছেন। কিন্তু সাবেক প্রধান নির্বাচক ইনজামাম সেটি শুনে আকাশ থেকে পড়ার মতোই প্রতিক্রিয়া দেখিয়েছেন, ‘আমি তখন প্রধান নির্বাচক ছিলাম। এই ধরনের ঘটনা ঘটেছে বা কেউ অভিযোগ করেছে তেমন কিছু মনে পড়ছে না।’

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সময়। তবে সেটি ঘটেছিল মজার ছলে। ব্রেকফাস্টের টেবিলে ইউনিস মজার ছলে মাখন তোলা ছুরি হাতে নিয়ে গ্র্যান্টের গলার চারপাশে ঘুরিয়ে বলেছিলেন, ‘আগে তুমি নাস্তা খেয়ে নাও, পরে ব্যাটিং নিয়ে পরামর্শ দিও। ব্রেকফাস্ট টেবিল পরামর্শ দেওয়ার জায়গা নয়।’

তবে ইনজামাম এমন কিছু ঘটেনি বলেই দাবি করেছেন, ‘আমি জানি না গ্র্যান্ট ফ্লাওয়ারকে ঠিক কোন বিষয়টা এমন কিছু বলতে উস্কে দিলো। তবে আমি নিজে ইউনিসের সঙ্গে অনেক দিন খেলেছি। তাকে ভালো করেই জানি, সে এমন কিছু করতে পারে না।’

পরে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ইউনিস খান ও গ্র্যান্ট ফ্লাওয়ার বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করে ফেলেছেন। তারা কথা বলেছেন ফোনের মাধ্যমে।

এই মুহূর্তে ফ্লাওয়ার কলম্বোতে আছেন আর ইউনিস পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন ইংল্যান্ডে। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের