ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেই হচ্ছে সিপিএল

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২০, ১৮:০০আপডেট : ১০ জুলাই ২০২০, ১৮:১৩

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেই হচ্ছে সিপিএল করোনাকালে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হওয়ার কথা ছোট্ট দ্বীপ দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। শুরুতে এমন প্রস্তাবনার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সরকারি সংকেত না মেলা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না আয়োজকরা। শেষ পর্যন্ত অনুমতি পাওয়া গেছে স্থানীয় সরকারের।

ফলে ৩৩টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল সেখানে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগেই ঘোষণা দেওয়া ছিল এবারের সবগুলো ম্যাচই হবে বন্ধ স্টেডিয়ামে।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকার অনুমতি দিলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে ঠিকই বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তাই স্কোয়াড থেকে শুরু করে ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্টকে কয়েক ধাপের কোয়ারেন্টাইন মানতে হবে। সেখানে উড়ে আসার আগে সংশ্লিষ্ট সবাইকে দুই সপ্তাহ স্বেচ্ছা নির্বাসনে কাটাতে হবে। আবার টুর্নামেন্টের ভেন্যুতে নেমেও একই সময়ের জন্য নির্বাসনে থাকতে হবে।

স্বাস্থ্যবিধির এখানেই শেষ নয়। বিমান থেকে নামার পর পর কোভিড-১৯ পরীক্ষা করা হবে সকলের। এরপর সাত দিন ও ১৪ দিনে আরও দুটি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে।

টুর্নামেন্টে অংশ নিতে আসা ৬টি দল ত্রিনিদাদের একই হোটেলে অবস্থান করবেন। সবাই জীবাণু সুরক্ষিত পরিবেশেই থাকবেন। এছাড়া ঝুঁকি কমাতে প্রতিটি দলকে ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে রাখা হবে। যাতে ওই ক্লাস্টারের কেউ করোনা পজিটিভ হলেই যেন বাকিদের আইসোলেশনে পাঠানো সহজ হয়।

উল্লেখ্য, ক্যারিবিয়ান অঞ্চলে সেভাবে করোনা হানা দিতে পারেনি। ত্রিনিদাদে এখন পর্যন্ত পজিটিভ পাওয়া গেছে ১৩৩জন। ৯ জুলাইয়ের মধ্যে মারা গেছেন ৮জন।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম