‘নিখোঁজ’ সাধারণ সম্পাদকের খোঁজে হকি ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২০, ২৩:৫৭ আপডেট : ১৬ জুলাই ২০২০, ০০:০৩

মমিনুল হক সাঈদ ছয় মাসের বেশি সময় ধরে হকি ফেডারেশনে আসছেন না নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। শুধু তাই নয়, ফেডারেশনের নির্বাহী কমিটির টানা চারটি সভায় তিনি অনুপস্থিত! শেষপর্যন্ত তার অবস্থান জানতে চেয়ে হকি ফেডারেশন থেকে চিঠি দেওয়া হয়েছে। আজই তার ঢাকার বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। করা হয়েছে ই-মেইলও।

গত বছর সেপ্টেম্বর মাসে মূলত ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে সরকারের ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকে মমিনুল হক সাঈদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ‘নিখোঁজ’ হওয়ার আগ পর্যন্ত ছিলেন ক্যাসিনো-কাণ্ডে কলঙ্কিত আরামবাগ ক্রীড়াসংঘের সভাপতি। ক্যাসিনো বিরোধী অভিযানের পর কিছুদিন ফেডারেশনের সঙ্গে কিছুটা যোগাযোগ রাখলেও পরবর্তী সময়ে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন।

এ বিষয়ে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের নির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ দীর্ঘদিন ধরে ফেডারেশনে অনুপস্থিত। নিয়মানুযায়ী তার অবস্থান জানতে চেয়ে আমরা চিঠি ও ই-মেইল পাঠিয়েছি। ফেডারেশনের সভাপতির (বিমান বাহিনীর প্রধান) নির্দেশেই চিঠি পাঠানো হয়েছে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে চিঠির উত্তর দিতে হবে। এরপর আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবো।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব