নতুন টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২০, ১৭:২৮আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৭:৩১

সেরেনা উইলিয়ামস। করোনা-বিরতি দিয়ে অবশেষে হার্ডকোর্টের টুর্নামেন্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। আগস্টে কেনটাকিতে হতে যাচ্ছে নতুন একটি টুর্নামেন্ট। আয়োজকরা বলছেন, সেখানেই দেখা যাবে ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকাকে।

ফেব্রুয়ারিতে ফেড কাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার পর কোর্টে আর দেখা যায়নি সেরেনাকে। এর পরেই করোনা সংক্রমণের কারণে বন্ধ হয়ে যায় ডাব্লিউটিএ ট্যুরসহ অনেকগুলো ইভেন্ট। করোনা-বিরতির পর ডাব্লিউটিএ ট্যুর ও ছেলেদের এটিপি ট্যুর আগস্ট থেকে শুরু হওয়ার কথা।

সম্প্রতি দুটি নতুন টুর্নামেন্টকে টেনিসের পুনর্গঠিত ক্যালেন্ডারে যুক্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম কেনটাকি টুর্নামেন্ট। যেটি শুরু হতে যাচ্ছে ১০ আগস্ট থেকে। সেখানে সেরেনার সঙ্গে থাকবেন ২০১৭ সালের ইউএস ওপেন জয়ী স্লোয়ান স্টিফেন্সও।

সেরেনা আগেই জানিয়েছিলেন, ৩১ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনে তিনি খেলবেন।

অবশ্য কেনটাকির টুর্নামেন্টের আগেই ডাব্লিউটিএ মাঠে ফিরছে পালের্মো ওপেন দিয়ে। ইতালিতে এটি শুরু হবে ৩ আগস্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম