রোচের ২০০, ঘুমের ওষুধে সেঞ্চুরি আসেনি পোপের

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২০, ২০:১৪আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:২৬

টেস্টে ২০০ উইকেট হয়ে গেল রোচের প্রথমদিন শেষে সংগ্রহে ১৯৯ উইকেট জমিয়ে মাঠ ছেড়েছিলেন কেমার রোচ। নিতান্তই দুর্ভাগা না হলে আজ শনিবারেই ২০০ টেস্ট উইকেটের মালিক বনে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ পেসারের। ওল্ড ট্রাফোর্ডে চলমান সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ১ম ইনিংসের ৯১তম ওভারে ক্রিস ওকসকে বোল্ড করেই সেটি অর্জন করে ফেললেন। ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট প্রাপ্তির কীর্তি গড়লেন ডানহাতি পেসার। দুই ওভার পরে জফরা আর্চারের উইকেটটিও তুলে ‘দুশো’ পেরিয়ে গেছেন রোচ।

সাবেক ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ৫১৯ উইকেট নিয়েছেন ১৩২ টেস্ট খেলে। তার পরের নামগুলো হলো কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, ল্যান্স গিবস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, গ্যারি সোবার্স, অ্যান্ডি রবার্টস ও সদ্য ২০০ উইকেট-ক্লাবে ঢোকা কেমার রোচ।

রোচ, গ্যাব্রিয়েল ও হোল্ডারের বোলিংয়ে ৩৬৯ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। চার-পাঁচশো  রানের বোঝা চাপিয়ে দিতে না পারলেও বেশ বড় রানই করেছে স্বাগতিক দল। তবে দুঃখের ব্যাপার, ওলি পোপের সেঞ্চুরি হয়নি। আগের রাতে ঘুমের ওষুধ খেয়ে ভালো ঘুম হয়েছে কি হয়নি সেটি আলাদা কথা। কিন্তু আজ সেই ৯১ রানেই পোপ বোল্ড হয়ে গেছেন শ্যানন গ্যাব্রিয়েলের বলে, দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটা মিস করলেন মাত্র ৯ রানের জন্য। বেশিদূর যেতে পারেননি জস বাটলারও, গ্যাব্রিয়েলেরই দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে করেছেন ৬৭ রান। তারপরও ইংল্যান্ড যে ৩৬৯ রানের বড় স্কোরে পৌঁছাতে পারলো সে স্টুয়ার্ট ব্রডের সৌজন্যে। ৪৫ বলে ৬২ রানের ঝোড়ো একটি ইনিংস খেলে ব্রড আউট হয়েছেন রস্টন চেজের বলে। জেমস অ্যান্ডারসনকে তুলে ইনিংস মুড়েছেন অধিনায়ক জেসন হোল্ডার।

জবাব দিতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রেগ ব্রাথওয়েটের উইকেটটি হারিয়ে করেছে ৪৪ রান। ব্রাথওয়েটকে (১) ফিরিয়েছেন ব্রড। জন ক্যাম্পবেল ৩২ ও শেই হোপ ৬ রানে ব্যাট করছিলেন।

/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি