বিপদ কেটে গেছে হারিস রউফের

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২০, ১৫:৪৯আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৫:৫২

ইংল্যান্ড যেতে আর বাধা নেই হারিসের । পুরো দল যখন ইংল্যান্ডে অনুশীলন নিয়ে ব্যস্ত। তখন পাকিস্তানে করোনা পরীক্ষা নিয়েই পড়ে থাকতে হয়েছে পেসার হারিস রউফকে। অবশেষে দু’বার করোনা নেগেটিভ হওয়ার সুবাদে এখন আর ইংল্যান্ড যেতে বাধা নেই তার।

রউফ করোনা পজিটিভ হয়েছিলেন একমাসে আগে। এর পর ২০ জুলাই পর্যন্ত তাকে করোনা পরীক্ষার মাঝে যেতে হয়েছে আরও ৬বার! যার ৫টিতেই ছিলেন পজিটিভ! একটিতে নেগেটিভ এলেও সফরের নিয়ম অনুসারে দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হয়। ভাগ্য ভালো যে শেষ দিকে আর অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে এই সপ্তাহেই ইংল্যান্ডে উড়ে যাবেন এই পেসার।   

সফরে রউফকে না পাওয়াতে দলে ঢুকে গেছেন মোহাম্মদ আমির। যদিও সফরের আগে ইংল্যান্ড যাওয়ার ব্যাপারে আপত্তি ছিল তার। সন্তান জন্মের দিনক্ষণের সঙ্গে সফরের সূচি সাংঘর্ষিক হওয়াতে শুরুতে যেতে রাজি হননি। কিন্তু সন্তান আগেই জন্ম নেওয়ায় পরে সফর করতে আগ্রহ দেখান। তার পরেও আমিরের উপস্থিতি বিপদে ফেলবে না রউফকে। কারণ টি-টোয়েন্টি সিরিজের জন্য পিসিবির পরিকল্পনায় আছেন ২৬ বছর বয়সী এই পেসার।

উল্লেখ্য, গত জুনে করোনা টেস্টে পজিটিভ হওয়া ১০ জনের একজন ছিলেন রউফ। বিশাল বহর ২৮ জুন ম্যানচেস্টারে উড়ে গেলেও দূরেই থাকতে হয়েছে তাকে। যেই ১৮ ক্রিকেটার নেগেটিভ হতে পেরেছিলেন, তারাই কেবল শুরুতে ইংল্যান্ডে উড়ে গেছেন শুরুর দিকে। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা ধীরে ধীরে যোগ দিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল