জুভেন্টাসের বয়সভিত্তিক দলের কোচ পিরলো

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১৬:৩৩আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৬:৩৪

কোচ হয়ে জুভেন্টাসে ফিরলেন পিরলো। আন্দ্রেয়া পিরলোকে বলা হয় মাঝমাঠের শিল্পী। এক সময় জুভেন্টাসের হয়ে খেলেছেন। সাবেক ক্লাবেই এবার নতুন ভূমিকায় দেখা যাবে ইতালির কিংবদন্তি এই মিডফিল্ডারকে। জুভেন্টাসে অনূর্ধ্ব-২৩ দলের কোচ করা হয়েছে তাকে।

সিরি আ’ চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার জানিয়েছে, ‘আন্দ্রেয়া পিরলো জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের নতুন কোচ। কোচ পিরলোকে পুনরায় স্বাগতম।’

পিরলো ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নিজ শহরের ক্লাব ব্রেসিয়াতে। ক্লাবটিকে ১৯৯৭ সালে সিরি বি জিতিয়েছিলেন। একই বছর তাকে কিনে নেয় ইন্টার মিলান। তার পর এসি মিলান, জুভেন্টাসেও খেলেছেন।

জুভেন্টাসে তার ৪ মৌসুম থাকা অবস্থাতেই চারবার সিরি চ্যাম্পিয়ন হয় তারা। সঙ্গে জেতে ইতালিয়ান কাপ। এরপর সেখান থেকে ২০১৫ সালে পাড়ি দেন বুড়োদের লিগ বলে পরিচিত মেজর লিগ সকারে। সেখানে তিন মৌসুম খেলেছেন নিউ ইয়র্ক সিটি এফসিতে। এরপর ২০১৭ সালে অবসরের ঘোষণা দেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি