প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনে আবাহনীর আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ২২:২০আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:২৬

প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনে আবাহনীর আয়োজন মাত্র ২৩ বছর বয়সে দেশের প্রথম আধুনিক ক্লাবের জন্ম দিয়েছিলেন শেখ কামাল। তার হাতে ১৯৭২ সালে গড়া আবাহনী লিমিটেড এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে  কম সুনাম অর্জন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও ক্লাবটির প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আগামী বুধবার। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। নানা আয়োজনে তার জন্মদিন উদযাপন করতে যাচ্ছে আবাহনী।

বেঁচে থাকলে হয়তো আবাহনী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারতেন শেখ কামাল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা।

অতীতের ধারাবাহিকতায় এবারও আবাহনী শেখ কামালের জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করবে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হবে এই আয়োজন।

আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ আগস্ট ক্লাব প্রাঙ্গনে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচিতে শেখ কামালের জন্মদিন পালন করা হবে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়েরা মাল্যদানদান করবেন। তারপর তার রুহের মাগফেরাত কামনা করে হবে বিশেষ মোনাজাত।

এছাড়া দিনব্যাপী কোরআন তেলাওয়াত হয়ে বিকাল ৫টায় শহীদের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা ও স্মতিচারণ করা হবে। বাদ আছর হবে দোয়া মাহফিল।

অনুষ্ঠানে সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী