শেখ কামালের জন্মদিনে বিসিবিতে দোয়া ও খাদ্য বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৬:৪৬আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২৩:২৯

বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন করেছে বিসিবি। ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার পবিত্র কোরআন শরীফ পাঠ, বিশেষ মোনাজাত এবং দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুসসহ বেশ কয়েকজন পরিচালকও উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে মোনাজাতে অংশ নেওয়ার আগে বোর্ড সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেছেন, ‘দেশ ও বিদেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আজ যে সাফল্য, এর সূচনা হয়েছিল কামাল ভাইয়ের মাধ্যমে, এই ব্যাপারে কারো কোনও সন্দেহ নেই। ১৫ আগস্ট, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আধুনিক খেলাধুলাকে বাংলাদেশে পরিচিতি এনে দিয়েছেন কামাল ভাই। আজকের এই দিনে তার আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।’

এরপরই মোনাজাতের মাধ্যমে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি সমাপ্ত হয়। এর আগে বিবিরি পরিচালকেরা দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

জালাল ইউনুস শেখ কামালকে স্মরণ করতে গিয়ে বলেছেন, ‘তার মতো সংগঠক পাওয়া ভীষণ কঠিন। ভবিষ্যতে তার মতো ক্রীড়া সংগঠক আমরা কখনোই পাবো না। তিনি আমাদের ক্রীড়াঙ্গণের দিশারী ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তার বক্তব্যে বলেছেন, ‘আজকে বাংলাদেশের খেলাধুলা এতটা জনপ্রিয়তা পেয়েছে শেখ কামালের মাধ্যমে। তার মতো একজন ছিল বলেই আবাহনীর মতো ক্লাবের জন্ম হয়েছে। তার জন্মদিনে তাকে আমরা স্মরণ করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে