ভারতেই হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ২১:০০আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৩৮

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। করোনার কারণে স্থগিত হয়ে গেছে এ বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন সিদ্ধান্তের ফলে পর পর দুই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। তবে দুটি ইভেন্টে কারা আয়োজক থাকছে, সেটি ঝুলিয়ে রেখেছিল। শুক্রবার আইসিসির বিজনেস কর্পোরেশনের ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত এলো, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক থাকছে ভারতই। ফলে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ২০২২ সালে। যার আয়োজক থাকছে অস্ট্রেলিয়া। 

এছাড়া আগামী বছরে অনুষ্ঠেয় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপটিও স্থগিত করা হয়েছে করোনার কারণে। নতুন ঘোষণার ফলে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ একই সূচিতে অনুষ্ঠিত হবে ২০২২ সালে। সূচি অনুযায়ী এটি হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ।

মূলত অস্ট্রেলিয়ায় এই বছর ১৮ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে গেছে। অস্ট্রেলিয়া অবশ্য আগামী বছরেই সেটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু আইসিসি অস্ট্রেলিয়াকে ২০২২ সালের জন্যই আয়োজক হতে বলেছে।
অবশ্য এর কারণও আছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে পর পর দুটি বৈশ্বিক ইভেন্ট হয়ে যেত সেখানে। ফলে ২০২৩ সালের ইভেন্টটি কতটা সফল হবে এ নিয়ে সংশয় ছিল বিসিসিআইয়ের। তাই ভারতের ক্রিকেট বোর্ড চেয়েছিল দুটি ইভেন্টের মধ্যে যেন এক বছর ব্যবধান থাকে। 

এর ফলে এখন ২০২১ সালের ইভেন্টটি ভারতে অনুষ্ঠিত হবে অক্টোবর থেকে নভেম্বর। ফাইনাল হবে ১৪ নভেম্বর। তার পরের বছর অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরেই হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার ফাইনাল হচ্ছে ১৩ নভেম্বর।

অবশ্য ২০২১ সালের ইভেন্টটির জন্য ২০২০ সালের ফরম্যাটই বহাল থাকছে। এই বছরের জন্য যেসব দল কোয়ালিফাই করেছিল, তারা ঠিকই খেলবে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ইভেন্টটির জন্য নতুন কোয়ালিফিকেশন সিস্টেম রাখা হবে।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী