জুভেন্টাসের কোচ পিরলো

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ১০:৪০আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১০:৪০

আন্দ্রেয়া পিরলো। চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় ছাঁটাই করা হয়েছে জুভেন্টাস কোচ মরিসিও সারিকে। তাকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে ইতালিয়ান জায়ান্টরা। ইতালিয়ান কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জুভেন্টাস।

খুব বেশি দিন হয়নি পিরলোকে বয়স ভিত্তিক দলের কোচ করেছে জুভেন্টাস। তাকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এবার তাকে মূল দলেরই কোচ করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দুই বছরের চুক্তিতে তিনি দায়িত্ব পালন করবেন ২০২২ সালের জুন পর্যন্ত।

জুভেন্টাস বিবৃতিতে জানিয়েছে, ‘অনেকটা বিশ্বাস থেকেই পিরলোকে দায়িত্ব দেওয়া। নতুন সাফল্যের জন্য বেঞ্চে তার অভিষেক হওয়া থেকে শুরু করে একটি অভিজ্ঞ ও প্রতিভাবান স্কোয়াডকে নেতৃত্ব দিতে যা দরকার, সেসবই তার আছে।’

উল্লেখ্য, পিরলো ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নিজ শহরের ক্লাব ব্রেসিয়াতে। ক্লাবটিকে ১৯৯৭ সালে সিরি বি জিতিয়েছিলেন। একই বছর তাকে কিনে নেয় ইন্টার মিলান। তার পর এসি মিলান, জুভেন্টাসেও খেলেছেন।

জুভেন্টাসে তার ৪ মৌসুম থাকা অবস্থাতেই চারবার সিরি চ্যাম্পিয়ন হয় তারা। সঙ্গে জেতে ইতালিয়ান কাপ। এরপর সেখান থেকে ২০১৫ সালে পাড়ি দেন বুড়োদের লিগ বলে পরিচিত মেজর লিগ সকারে। সেখানে তিন মৌসুম খেলেছেন নিউ ইয়র্ক সিটি এফসিতে। এরপর ২০১৭ সালে অবসরের ঘোষণা দেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম