বাংলাদেশকে আতিথ্য দেওয়ার খবর নিশ্চিত করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২০, ১০:৫৫আপডেট : ১১ আগস্ট ২০২০, ১১:০৫

বাংলাদেশকে আতিথ্য দেওয়ার খবর নিশ্চিত করলো নিউজিল্যান্ড আগস্টেই টেস্ট খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে সেই সিরিজ। তবে নিউজিল্যান্ডের সামনের ঘরোয়া মৌসুমে বাংলাদেশকে আতিথ্য দেওয়ার খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

শুধু বাংলাদেশই নয়, সেখানে সফরের ব্যাপারে কিউই বোর্ডকে নিশ্চিত করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সেই কথাই জানিয়েছেন। তবে এই মুহূর্তে তারা করোনা পরিস্থিতিতে যাবতীয় স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করছেন, ‘এই তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা হলো। ওরা সফরের ব্যাপারটি নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও সফরের কথা নিশ্চিত করেছে। তাই এখানে ৩৭ দিনের একটা ক্রিকেট সূচি দেখতে পাচ্ছি।’

তিনি আরও জানিয়েছেন, সিরিজের ক্ষেত্রে ইংল্যান্ডের জীবাণু সুরক্ষিত মডেলকেই অনুসরণ করা হবে। এ বিষয়ে হোয়াইট বলেছেন, ‘আমরা এ নিয়ে সরকারী বিভিন্ন দফতরের সঙ্গে কাজ করছি। একই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে সরকারি দফতরগুলো খুব সহায়তা করছে। সরকারের ভূমিকাও খুব চমৎকার।’

সফরের খবর নিশ্চিত করলেও সূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি হোয়াইট। তবে এসব নিয়ে কাজ চলছে।

বর্তমান ভবিষ্যৎ সফর সূচি অনুসারে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সফর করার কথা। বাংলাদেশের বেলায় রয়েছে ৩টি ওয়ানডে ও সম সংখ্যক টি-টোয়েন্টি। তার পরেই অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা কিউইদের। 

উল্লেখ্য, কেউ বাইরে থেকে নিউজিল্যান্ডে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার নিয়ম রয়েছে। তবে অভ্যন্তরীণ করোনা-অবস্থা কিউইদের জন্য খুবই স্বস্তিদায়ক। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক ইভেন্টগুলোতে দর্শকদের প্রবেশের অনুমতি রয়েছে। অবশ্য এমনটি হওয়ার-ই কথা। ৫ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে করোনায় মারা গেছেন মাত্র ২২ জন।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের