এইচপির নতুন কোচ টবি র‌্যাডফোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ২১:৫০আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৫৩

টবি র‌্যাডফোর্ড। অবশেষে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের খেলোয়াড় তৈরির বড় এই প্ল্যাটফর্মে কোচ করে আনা হচ্ছে টবি র‌্যাফোর্ডকে। 

অথচ গুরুত্বপূর্ণ এই ইউনিটের প্রধান কোচের পদটি প্রায় ৯ মাস ধরেই শূন্য পড়ে ছিল। গত বছর ডিসেম্বরে এইচপির প্রধান কোচ সাইমন হেলমট পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির সঙ্গে সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেন।

নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ‘হ্যাঁ, আমরা টবি র‌্যাডফোর্ডকে আমাদের এইচপির কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। র‌্যাডফোর্ড বছরে ১০০ দিনের জন্য কাজ করবেন। প্রাথমিকভাবে চুক্তিটি এক বছরেরই। সেটি যাচাই করে পরে চুক্তি বাড়ানো হবে।’

সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার নিয়েই বাংলাদেশে আসছেন ইংলিশ এই কোচ। বিশ্বের বিভিন্ন একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন যোগ দিয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফরেই। সেখানে জাতীয় দলের সঙ্গে যাওয়া এইচপি দলের হয়েই কাজ করবেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
টি-টোয়েন্টিতে হারে শুরু বাংলাদেশের 
কনোলি ও ডেভিডকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা