ন্যু ক্যাম্পে বিক্ষোভ, ওদিকে নেইমারকে মেসির ফোন

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ০৪:০৩আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২২:৪৬

নেইমার ও মেসি, বার্সেলোনার সোনালি দিনে- ফাইল ছবি মঙ্গলবার সন্ধ্যায় মেসি ক্লাব ছাড়ার অনুমতি চাওয়ার পর থেকেই ন্যু ক্যাম্পে প্রতিবাদ-বিক্ষোভ করেছে বার্সেলোনার সমর্থকেরা। বুধবার দ্বিতীয় দিনের মতোও তারা একাট্টা হয়েছে ন্যু ক্যাম্পে। তবে এদিন উত্তেজনা ছড়িয়েছে বেশি। কারণ এক দল সমর্থক ক্লাব সভাপতি জোসেপ বার্তোমেউয়ের পদত্যাগের দাবিতে মূল প্রবেশ দুয়ার পেরিয়ে সরাসরি ঢুকে পড়ে স্টেডিয়াম কমেপ্লেক্সে। ন্যু ক্যাম্পের নিজস্ব প্রহরীরা উত্তেজিত এই সমর্থকদের আটকাতে পারেনি। ভেতরে তখন জরুরি সভায় ছিলেন বার্তোমেউ, অস্কার গ্রাউ, হাভিয়ের বোর্দাস, র‌্যামন প্লেনসসহ অন্য পরিচালকেরা।

বিক্ষুব্ধ সমর্থকদের মুখে সেই একই স্লোগান শোনা গেছে: মেসি তুমি যেও না, বার্তোমেউ দূর হও। এক সমর্থক সাংবাদিকদের দেখে চিৎকার করে বলেন, মেসি তুমি থেকে দেখে যাও কীভাবে বার্তোমেউকে আমরা বের করে ছাড়ি!

কিন্তু দৈনিক মার্কার সংশয়, গত ১৬ বছরে বার্সেলোনাকে ৩৪টি শিরোপা জেতানো মেসিকে এই সমর্থকেরা ধরে রাখতে পারবে কিনা! ম্যানচেস্টার সিটি কোমর বেঁধেই নেমেছে মেসিকে পাওয়ার লড়াইয়ে। এমনও খবর রটেছে যে পিএসজি থেকে নেইমারও ম্যানচেস্টার সিটিতে এসে যোগ দিতে পারেন মেসির পাশে।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদক হোর্হে নিকোলার প্রতিবেদন অনুযায়ী মেসি তার ন্যু ক্যাম্প ছাড়ার বিশদ পরিকল্পনা ফোন করে জানিয়েছেন নেইমারকে। মেসি তাকে জানিয়েছেন, তিনি ম্যানচেস্টারের ইতিহাদে যাচ্ছেন, নেইমারের জন্যও দুয়ার খোলা। কারণ এটা হতে যাচ্ছে এনবিএ’র (আমেরিকার বাস্কেটবল লিগ) মতো প্রকল্প। নেইমার অবশ্য পিএসজিতে তার সময়টা এখন উপভোগ করছেন। তবে বলা যায় না মেসির সঙ্গে ইংল্যান্ডে এক হওয়ার ইচ্ছেটা তার থাকতেই পারে! যেমন ২০১৩ সালে ব্রাজিল থেকে বার্সেলোনায় এসে যোগ দেন মেসির সঙ্গে। পরে তো লুইস সুয়ারেজকে নিয়ে বিশ্ব ক্লাব ফুটবলের ভয়ঙ্করতম আক্রমণভাগই গড়ে ওঠে এই তিনের সমন্বয়ে।

এই ম্যানচেস্টার সিটিতে তিন বছর আগেই যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। ২০১৭ সালে ২৮৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির পাশাপাশি মেসিকে ৫৭ মিলিয়ন ইউরোপ সাইনিং বোনাস দিতে চেয়েছিল। মেসি সেই প্রস্তাবে তখন রাজি হননি।

/পিকে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের