বৃষ্টির আগে ওল্ড ট্রাফোর্ডে ব্যান্টন-ঝড়

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ০৩:০৯আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৩:২৫

টম ব্যান্টন: ৪২ বলে ৭১            - ছবি: আইসিসি টুইটার ১৬.১ ওভার খেলা হয়েছে। ম্যাচটিকে পরিত্যক্ত বলার কারণ নেই। এটির নামের পাশে বসেছে ‘নো রেজাল্ট’ শব্দযুগল। মানে কোনও ফল হয়নি! বৃষ্টির কারণে দুই আম্পায়ার ১ ঘণ্টা ২১ মিনিট পর যখন এভাবে ম্যাচের শেষ টানলেন, ইংল্যান্ড ১৬.১ ওভারে তুলেছে ৬ উইকেটে ১৩১ রান। বৃষ্টির আগে ওল্ড ট্রাফোর্ডে  ঝড় তুলেছেন ওপেনার টম ব্যান্টন। জেসন রয় দুদিন আগে তার বাম পাঁজরের দিকের পেশিতে চোট না পেলে হয়তো যার খেলাই হতো না এ ম্যাচে।

টস জিতে সন্ধ্যায় বোলিং নিয়েছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। টসের সময় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও বলেছিলেন টস জিতলে তিনিও নিতেন বোলিং। সুতরাং বোঝাই যাচ্ছিল ধুন্ধুমার ব্যাটিং হয়তো হবে না, কন্ডিশন সাহায্য করবে বোলারদের। দলের তিন রানে ওপেনার জনি বেয়ারস্টোকে (২) নিজের বোলিংয়েই তালুবন্দি করেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে রান আউট হয়ে যান ডেভিড মালান (২৩)। তখন মনে হচ্ছিল অনেক বড় রান করবে ইংল্যান্ড! এক প্রান্ত থেকে হাঁকিয়ে যাচ্ছিলেন ব্যান্টন। শাদাব খানের লেগস্পিনে ক্যাচ দেওয়ার আগে ২১ বছর বয়সী ব্যাটসম্যান চার বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৪২ বলে করে গেছেন ৭১ রান। চতুর্থ আন্তর্জাতি টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ, অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটেই এটি তার সর্বোচ্চ ইনিংস। অনেকটা কেভিন পিটারসেনের ‘কার্বন কপি’ ডানহাতি ৬টি ওয়ানডেও খেলেছেন, যেখানে সর্বোচ্চ রান ৫৮।

ব্যান্টন আউট হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী এগোতে পারেনি ইংল্যান্ড। পাকিস্তানের স্পিনাররাই বাধা হয়ে দাঁড়ান ইংলিশ ব্যাটসম্যানদের সামনে। অধিনায়ক ইয়ন মরগানকে (২৩) ফিরিয়েছেন অফস্পিনার ইফতিখার। মঈন আলীকে (৮) শাদাব, লুইস গ্রেগরিকে (২) ইমাদ। ইংল্যান্ড ৬ উইকেটে ১৩১ পর্যন্ত যেতেই বৃষ্টি পণ্ড করেছে খেলা।

আগামী রবি ও মঙ্গলবার অনুষ্ঠেয় বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচই নির্ধারণই করবে সিরিজের ফল।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম