ম্যাচ শুরুর আগেই মেসিকে দেখে বুঝেছিলেন বোয়াটেং!

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২০, ০১:০২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০১:১৭

২০১৫ চ্যাম্পিয়নস লিগে মেসি বনাম বোয়াটেং               -ছবি:টুইটার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জার পরই বার্সেলোনায় একের পর নাটক চলছে। এটি স্বাভাবিক যে ওই ধাক্কাটা লিওনেল মেসিকেও ডুবিয়ে দেবে। সেটাই দিয়েছে, কিন্তু আর্জেন্টাইন ফুটবল মহতারকার মধ্যে প্রতিক্রিয়াটা হয়েছে অপ্রত্যাশিত রকমের। কদিন পর ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়ে বার্সেলোনা ছাড়ার অনুমতিই চেয়ে বসেছেন ক্লাবের কাছে। তবে লিসবনে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বায়ার্ন ডিফেন্ডার জেরম বোয়াটেং গড়বড়টা ধরতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন বার্সেলোনার সঙ্গে মেসির কিছু একটা হয়েছে!

বোয়াটেং জার্মান পত্রিকা বিল্ডকে বলেছেন, ‘লক্ষ্য করলে আপনি মেসি ও বার্সেলোনার মধ্যে নাটকীয় কিছু ঘটার আঁচ আগেই পেয়েছেন।’ ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বসেরা ফুটবলারটিকে ভালোই পাহারায় রেখেছিল বায়ার্ন। মেসি তার পজিশনে প্রায় অকার্যকর ছিলেন এবং বার্সাকে বলতে গেলে ফুটবল শিখিয়ে ছেড়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। অথচ চার মৌসুম আগের চ্যাম্পিয়নস লিগে মেসির কাছে জেরবার হয়েছিল বায়ার্ন। বোয়াটেংকে ঘোল খাইয়ে ছেড়েছিলেন মেসি।

বোয়াটেং দাবি করেছেন, প্রতিপক্ষ দলে থেকেও মেসির মধ্যে অসন্তোষের ছাপ দেখতে পেয়েছেন বল কিক-অফ হওয়ার আগেই। ছন্দটা মোটেই ঠিক ছিল না।

গত ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে মেসি ক্লাব থেকে বিদায় চেয়েছেন। যে বার্সেলোনায় তার বেড়ে ওঠা, সেই বার্সেলোনার ওপর থেকে মন উঠে গেছে। ম্যানচেস্টার সিটি তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে। বোয়াটেং মনে করেন সিটিই মেসির জন্য ভালো গন্তব্য, ‘পেপ (গার্দিওলা) ও মেসি একসঙ্গে অনেক সাফল্য উদযাপন করেছেন অতীতে। এ জন্যেই দুই পক্ষ জানে তাদের দর্শনে কতটা মিল।’

বার্সেলোনা তো মেসিকে চুক্তির বেড়াজালে আটকে ছাড়তেই চায় না। রবিবার মেসির জন্য বড় আঘাত হয়ে এসেছে লা লিগা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। লা লিগা বার্সেলোনার পক্ষে ঝুঁকে বলে দিয়েছে, মেসি আগামী মৌসুমের জন্য বার্সেলোনার চুক্তিবদ্ধ খেলোয়াড়। ক্লাব ছাড়তে চাইলে তাকে বা তাকে নিতে চাওয়া ক্লাবকে রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরোই পরিশোধ করতে হবে। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের