দেশে ফিরেছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩

দেশে ফিরেছেন সাকিব আল হাসান। অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গত সোমবার ফেরার কথা থাকলেও তিনি ফিরলেন একদিন পর। মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

একেবারে দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন নিষেধাজ্ঞার মাঝে থাকা এই ক্রিকেটার। করোনাভাইরাস সংক্রমণ শুরুর প্রথম দিকেই যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। এই মুহূর্তে সাকিবের দেশে ফেরার উদ্দেশ্যই হলো অনুশীলন শুরু করা। যদিও এখনই অনুশীলন ফিরতে পারছেন না তিনি। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করতে পারবেন।

সাকিব স্পষ্ট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যার মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর। ফলে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার সুযোগ পাবেন এই অলরাউন্ডার। সেই লক্ষ্যেই দ্রুত অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি।
সাকিবের আবাসিক ক্যাম্প হবে বিকেএসপিতে। সেখানে তাকে ট্রেনিং করাবেন তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দীন।

নিষেধাজ্ঞার সময়কালে সাকিব অনুশীলনের জন্য বিসিবির কোনও সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না। এই কারণেই সাকিব নিজ উদ্যোগে বিকেএসপিতে অনুশীলন করতে যাচ্ছেন।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে শুরু হবে সেই টেস্ট। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না। যেতে হবে পৃথকভাবে।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম