সাকিবের চ্যালেঞ্জ এখন বিকেএসপিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে করোনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’, মানে করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েই ঢাকার বিমানে চেপেছিলেন সাকিব আল হাসান। প্রত্যাশা ছিল যে দেশে ফিরেও সেটা একইরকম দেখবেন। ঢাকায় এসে বুধবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন, আজ শুক্রবার সকালে রিপোর্ট পেয়েছেন-নেগেটিভ। স্বস্তির খবর। শনিবারই বিকেএসপির নিভৃতাবাসে উঠে নিবিড় অনুশীলন শুরু করতে কোনও বাধা নেই। কিন্তু সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘ বিমান ভ্রমণের ধকলটা কাটিয়ে ফুরফুরে হয়ে উঠতে আরও দুটি দিন সময় তিনি নেবেন। হতে পারে, রবি অথবা সোমবার যাবেন বিকেএসপিতে।

সাকিবকে প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটার বানিয়েছে বিকেএসপি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের প্রবল ভালোবাসা বিকেএসপির প্রতি, বিকেএসপিও তাকে ভালোবাসে সমানভাবে। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের অপেক্ষায় এখন সময় গুনছে বিকেএসপি। সেখানে তার শৈশব ও কৈশোরের দুই শিক্ষাগুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানেই চলবে তার প্রায় এক মাসব্যাপী অনুশীলন।

সর্বশেষ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে দেশের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজে। পরের মাসেই তো দুর্ভাগ্যজনকভাবে পড়ে গেলেন আইসিসির দেওয়া একবছরের নিষেধাজ্ঞায়। ১১টি মাস কোনও ধরনের ক্রিকেটেই তিনি নেই। থাকা সম্ভবও ছিল না। এ অবস্থায় শারীরিক ফিটনেস ফিরিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে পারাটা বিশাল চ্যালেঞ্জ।

তবে বাংলাদেশের ক্রিকেট আশায় আছে, এ চ্যালেঞ্জটাও অতীতের মতো উতরে যাবেন তিনি। ভেবে দেখুন গত বিশ্বকাপের কথা। আইপিএলে গিয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু নিজেকে ঠিকই বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছেন নিজের মতো করে, আলাদা অনুশীলনে। তারপর কী করলেন, বিশ্বকাপে গিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে দিলেন চমকে।  দুটি সেঞ্চুরির সঙ্গে পাঁচটি ফিফটি নিয়ে করলেন ৬০৬ রান, বাঁহাতি স্পিনে নিলেন ১১ উইকেট। বিশ্বকাপ এমন অলরাউন্ড নৈপুন্য আগে কখনও দেখেনি!

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। তারপর বাংলাদেশের হয়ে খেলতে কোনও বাধা থাকবে না। বিদেশের মাঠে সর্বশেষ তিনটি টেস্টে সাকিবহীন বাংলাদেশ খুবই খারাপ করেছে। ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সামনে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি থেকেই তাকে দলে পাওয়ার ইচ্ছেটা জানিয়ে দিয়েছেন। সে অনুযায়ীই শুরু হচ্ছে সাকিবের খেলায় ফেরার প্রস্তুতি।

শ্রীলঙ্কা সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। খসড়া সূচি অনুযায়ী প্রথম দুটি টেস্ট হবে ক্যান্ডিতে, শেষটি কলম্বোতে। ২৩ অক্টোবর শুরু  প্রথম টেস্ট, দ্বিতীয়টি ৩১ অক্টোবর। ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটানোর বাধ্যবাধকতায় এ মাসের শেষদিকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে তখনও নিষেধাজ্ঞা মাথায় নিয়ে সাকিব দলের সঙ্গী হতে পারবেন না। তাকে যেতে হবে আলাদা। ওই সময় দলের সঙ্গে যাওয়ার দরকারও নেই। কারণ তখনও তার নিবিড় অনুশীলন চলতে থাকবে বিকেএসপিতে।     

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম