স্মিথের দ্বিতীয় ওয়ানডে খেলতে বাধা নেই

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২২

স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার নেট প্র্যাকটিসের সময় মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভেন স্মিথ। অজি ক্রিকেটারের মাথায় চোটটা ভালো ভাবেই লেগেছিল। যে কারণে কনকাশন (মাথায় আঘাত জনিত জটিলতা) পরীক্ষার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা হয়নি। আজকের দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় থাকলেও সুখবরই দিয়েছেন তিনি। নতুন কনকাশন পরীক্ষায় উতরে যাওয়াতে এই ম্যাচে খেলতে স্মিথের বাধা নেই।

অবশ্য অনুশীলনে কোনও বোলারের হাতে এই ঘটনা ঘটেনি। নেটে স্মিথকে বল করছিলেন কোচিং স্টাফেরই একজন। নেটে থ্রো ডাউন খেলার সময় আচমকা বল আঘাত করে তার মাথায়। এর পর নেট থেকে বেরিয়ে স্মিথ আর ফেরেননি। সতর্কতাবশত তাই প্রথম ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার দুই কনকাশন পরীক্ষায় দেখা গেছে সেই আঘাতের কারণে আর কোনও উপসর্গ তার মাঝে নেই।

এই ইংল্যান্ডে গত বছরের আগস্টেও কনকাশন জনিত ঘটনায় সংবাদ শিরোনাম হয়েছিলেন স্মিথ। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বাউন্সার তার মাথায় আঘাত করেছিল। যে কারণে দ্বিতীয় ইনিংসে তো বটেই, পরের টেস্টেও কনকাশন জটিলতায় আর খেলতে পারেননি তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম