দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০০

দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু শুক্রবার শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা থাকলেও নিয়মিত কাজগুলো ঠিকভাবেই চলমান রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের জন্য নির্ধারিত ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করবে বিসিবি। প্রথম ধাপে ৭ ও ৮ সেপ্টেম্বর জাতীয় পুলের প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা করা হয়েছিল।

শুক্রবার প্রথম দিনে ঢাকাস্থ ক্রিকেটার ও কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হবে। শনিবার দ্বিতীয় দিনে পরীক্ষা করা হবে অনুশীলনের উদ্দেশে ঢাকার বাইরে থেকে আসা ক্রিকেটারদের।

প্রথম ধাপে পরীক্ষা করা হয়েছিল ১৯ ক্রিকেটার ও ১৫ সাপোর্ট স্টাফের। এদের মধ্যে সাইফ হাসান ও ট্রেনার নিক লি করোনা পজেটিভ হয়েছিলেন। নিক লি সুস্থ হয়ে গেলেও সাইফের শরীরে এখনো করোনা ভাইরাস বিদ্যমান আছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। আগামী রবিবার থেকে ফের অনুশীলন শুরু হবে। তার আগে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় উত্তীর্ণরা চলে যাবেন টিম হোটেলে। আর নেগেটিভ হওয়া ক্রিকেটাররা বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান