জুভেন্টাস ছাড়ছেন হিগুয়েইন, যাচ্ছেন বুড়োদের লিগে

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৩

গনসালো হিগুয়েইন। গনসালো হিগুয়েইন যে জুভেন্টাস ছেড়ে যাচ্ছেন, তা পরিষ্কার হয়ে গিয়েছিল নতুন কোচ পিরলো আসার পরই। বৃহস্পতিবার সিরি আ’ চ্যাম্পিয়নরা জানিয়ে দিয়েছে, পারস্পরিক সমঝোতায় হিগুয়েইনের সঙ্গে চুক্তির ইতি টেনে দিয়েছে জুভেন্টাস।

সাবেক রিয়াল মাদ্রিদ ও নাপোলি ফরোয়ার্ডের নতুন ঠিকানা বুড়োদের লিগ বলে পরিচিত মেজর লিগ সকার। সেখানে বেভিড ব্যাকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন বলেই বিভিন্ন গণমাধ্যমের খবর।

অবশ্য জুভেন্টাস ছাড়ার আগে বিষয়টি গণমাধ্যমে চলে আসে ইন্টার মিয়ামির কোচ ডিয়েগো আলোনসোর কল্যাণেই। তিনি যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমকে বলেছেন, হিগুয়েন ফ্লোরিডাতেই আসছেন, ‘গনসালো এই মুহূর্তে আমাদের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা করছেন। আশা করছি, এই সপ্তাহেই হয়তো বড় সংবাদটি আপনাদের দিতে পারবো।’

হিগুয়েনকে বিদায় দেওয়ায় আদতে লাভটা হচ্ছে জুভেন্টাসেরই। চুক্তি বাতিলের ফলে তাদের বেঁচে যাচ্ছে ১৮ মিলিয়ন ইউরোরও বেশি! যার ফলে ১৩ বছর ইউরোপকে বিদায় দিচ্ছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দেওয়া এই আর্জেন্টাইন জুভেন্টাসের হয়ে খেলেছেন ১৪৯টি ম্যাচ। এই সময়ে তিনটি সিরি আ’ শিরোপা জয়ের সঙ্গে তার গোল ছিল ৬৬টি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের