ব্রাথওয়েটের বার্সায় আসার নিয়মটি বাতিল স্পেনে

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৪

মার্টিন ব্রাথওয়েট                             -ছবি: এফসি বার্সেলোনা মার্টিন ব্রাথওয়েটকে ওভাবে এনে লাভ হয়নি বার্সেলোনার। কিন্তু গত মৌসুমে নিয়মের সুযোগটা নিয়ে লা লিগা ধরে রাখার চেষ্টাটা তো তারা করেছিল। এখন থেকে এই সুযোগটা আর করোরই থাকছে না স্পেনে। রয়টার্সেরে খবর, স্পেনের ফুটবল ফেডারেশন এই নিয়মটা বাতিল করেই গত মঙ্গলবার নতুন গঠনতন্ত্র প্রকাশ করেছে।

স্পেন ছাড়া ইউরোপের আর কোনও দেশেই এমন নিয়ম নেই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অগের গঠনতন্ত্রের ১২৪.৩ ধারা অনুযায়ী দলবদলের নির্দিষ্ট সময়সীমার বাইরে গিয়েও একই লিগের অন্য ক্লাব থেকে একজন খেলোয়াড় নিতে পারতো কোনও ক্লাব। যদি সংশ্লিষ্ট ক্লাবটির কোনও খেলোয়াড় আকস্মিক চোটে কমপক্ষে পাঁচ মাসের জন্য খেলার বাইরে চলে যান।

এই আইন অনুযায়ীই গত ফেব্রুয়ারিতে ওসমান ডেম্বেলে যখন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাঁচ মাসের জন্য মাঠে খেলার মতো অবস্থায় আসতে পারবেন না বলে ঘোষিত হলেন, বার্সেলোনা সাইন করলো ডেনিশ স্ট্রাইকার ব্রাথওয়েটকে।

বার্সেলোনা লেগানেসকে রিলিজ ক্লজের ২১.০৮ মিলিয়ন ইউএস ডলার দিয়ে ব্রাথওয়েটকে নিয়ে আসে। কিছুই করার ছিল না মাদ্রিদের ছোট ক্লাবটির। আর এই ফরোয়ার্ডের বিকল্প কাউকে সাইন করাতে না পেরে শেষ পর্যন্ত অবনমিত হয়ে যায়। এই আইনটি নিয়ে লেগানেস ক্ষোভ ও অসন্তোষ জানিয়ে এসেছে বরাবর। ফিফাও স্পেনে প্রচলিত অদ্ভুত এই আইনটির সমালোচনা করে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসও স্বীকার করে নেন আইনটি ঠিক নয় এবং প্রতিশ্রুতি দেন এটি বাতিল করা হবে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা
যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা
৯ লাখ টাকায় আপস, সেই কিশোররের জামিন শুনানিতে যা ঘটলো
৯ লাখ টাকায় আপস, সেই কিশোররের জামিন শুনানিতে যা ঘটলো
যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকেই চমক দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকেই চমক দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা
স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী