নাদাল-টিম-জোকোভিচের পাশে ভাভরিঙ্কাও আছেন

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ০০:০৭আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০০:১২

তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ভাভরিঙ্কা                      -টুইটার করোনাভাইরাস মে মাসে নির্ধারিত ফ্রেঞ্চ ওপেনকে চার মাস পেছনে ঠেলে দিয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু এই গ্র্যান্ড স্লাম পড়ে গেছে শীতের মধ্যে। বিরুপ আবহাওয়ায় খেলতে কষ্ট হচ্ছে অনেকেরই। ‍টুর্নামেন্টের হট ফেবারিট রাফায়েল নাদালই সেটি বলেছেন সবার আগে। তবে বৈরী কন্ডিশনও রোলাঁ গাঁরোর ১৩তম শিরোপা আর ২০তম গ্র্যান্ড স্লাম জয়ের সন্ধানে আসা স্প্যানিশ চ্যাম্পিয়নের খেলায় প্রভাব ফেলতে পারছে না। বুধবার দ্বিতীয় রাউন্ডে আমেরিকান প্রতিযোগী ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে ৬-১, ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন জাপানের কেই নিশিকোরি বা ইতালির স্তেফানো ত্রেভাগলিয়া।  

সেমিফাইনালে নাদালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডমিনিক টিমও পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। সরাসরি জিতলেও ইউএস ওপেনজয়ী ২৭ বছর বয়সী অস্ট্রিয়ানকে একটু ঘামই ঝরাতে হয়েছে। প্রথম দুই সেট সহজে জিতলেও আমেরিকান প্রতিপক্ষ জ্যাক সককে হারাতে তৃতীয় সেটে যেতে হয়েছে টাই-ব্রেকে। জিতেছেন ৬-১, ৬-৩, ৭-৬(৮-৬) গেমে।

দিনের আরেক উল্লেখযোগ্য প্রতিযোগী স্তানিসলাস ভাভরিঙ্কা। তিনটি গ্র্যান্ড স্লামজয়ী সুইসকে জিততে হয়েছে চার সেটে। প্রথম দুই সেট সহজেই জেতার পর তৃতীয় সেটটা হেরে বসেছিলেন, চতুর্থ সেটে আবার উড়িয়ে দেন জার্মান প্রতিপক্ষ ডমিনিক কোফারকে। স্কোর লাইন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-১।

দ্বিতীয় রাউন্ড জয়ের পর ভাভরিঙ্কা সাংবাদিকদের যা বলেছেন তাতে ফ্রেঞ্চ ওপেন দাবিদাররা হুমকি মনে করতে পারেন। তিনি এবারের ফ্রেঞ্চ ওপেন জেতার জন্য প্রস্তুত, ‘আমি এটির জন্য প্রস্তুত। আমি ঠিকঠাক অনুশীলন করেছি। এখানকার কন্ডিশন আমার পছন্দ। আবার গ্র্যান্ড স্লাম ফিরে খেলাটা উপভোগ করছি। দেখা যাক, পরের দুই সপ্তাহে কী ঘটে।’

ভাভরিঙ্কা কিছু বললে সেটি আপনি ফেলে দিতে পারেন না। কারণ, ২০১৫ সালে তিনি এখানে শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচকে হারিয়ে। ২০১৭ সালের ফাইনালে হেরে যান রোলাঁ গাঁরোর রাজা নাদালের কাছে। আর এবার একদা ‘বিগ ফোরে’র সদস্য অ্যান্ডি মারেকে প্রথম রাউন্ডে উড়িয়ে দিয়েছেন ৬-১, ৬-৩, ৬-২ গেমে।

বলাই বাহুল্য, এবারও ফ্রেঞ্চ ওপেনে ফেবারিট নাদাল, জোকোভোচিরে সঙ্গে গত দু’বার নাদালের কাছে হেরে যাওয়া ফাইনালিস্ট টিমকেও দাবিদার ধরা হয়েছে প্রাক-টুর্নামেন্ট পর্যালোচনায়। কিন্তু ভাভরিঙ্কাও যে আছেন তা তিনিই জানিয়ে দিলেন সরবে! 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের