ফ্লাডলাইটের আলোয় ফিরলেন তারাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২২:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:২৬

ফ্লাড লাইটের নিচে অনুশীলন শুরুর আগে ওরা সাতজন করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস ধরে পুরো ক্রিকেটাঙ্গনই ছিল স্থবির । ছেলেদের ক্রিকেট ধীরে ধীরে স্বাভাবিক হলেও মেয়েদের ক্রিকেট এখনও মাঠে ফেরেনি। ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকজন অনুশীলন করলেও মাঠের সংকটে সেই সুযোগটা নিয়মিত পায় না নারী ক্রিকেট দল। বুধবার রাতে অবশ্য সালমা-জাহানারাদের জন্য বিরাট সুযোগ নিয়ে আসে হোম অব ক্রিকেটে ফ্লাড লাইটের আলো।

এদিন সন্ধ্যার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ২২ গজ কৃত্রিম আলোয় হয়ে ওঠে উজ্জ্বল। এই উজ্জ্বল আলোর নিচে সবার আগে মাঠে নামেন জাহানারা আলম ও  টি-২০ অধিনায়ক সালমা খাতুন। তাদের অনুসরণ করেন নাহিদা আক্তার, শামীমা সুলতামা, শারমিন সুলতানা, রাবেয়া আক্তার ও লতা মন্ডল। ফিটনেস সেশন দিয়ে শুরু হয় ঢাকায় থাকা ৭ ক্রিকেটারের অনুশীলন।

ফ্লাডলাইটের আলোয় এমন সুযোগ সচরাচর পান না সালমা-জাহানারারা। তারা সর্বশেষ ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেন অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে গত জানুয়ারিতে। দীর্ঘ প্রায় ১০ মাস পর আবারও ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করতে নেমে দারুণ খুশি দেখালো ক্রিকেটারদের। তাই তো স্কিল ট্রেনিংয়ে নামার আগে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন তারা।

জাহানারা ও সালমা আরব আমিরাত যাচ্ছেন মেয়েদের আইপিএলে খেলতে। তাদের প্রস্তুতির জন্য কৃত্রিম আলোয় অনুশীলনের সুযোগ করে দিয়েছে বিসিবি। স্থানীয় কোচ মাহবুব আলী জাকি ও ট্রেনার বৈশাখীর তত্ত্বাবধানে তাদের অনুশীলন চলছে।

ফ্লাডলাইটের প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের কাছে বেশ আশাবাদী মনে হয় জাহানারাকে, ‘অনেকদিন পর ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করছি। মাঠের অনুশীলন সবসময়ই দারুণ ব্যাপার। আজকের অনুশীলনটা ভালো হয়েছে। আশা করি পুরো প্রস্তুতি নিয়েই আরব আমিরাতে যেতে পারবো।’

আগামী ২১ অক্টোবর আরব আমিরাতে যাচ্ছেন জাহানারা ও সালমা। বুধবার দুই ক্রিকেটার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আগামী ১৯ অক্টোবর দ্বিতীয় পরীক্ষায় পর নেগেটিভ হলেই তারা বিমানে উঠতে পারবেন। ২১ অক্টোবর বিমানে ওঠার আগে আরও কয়েকদিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন সালমা ও জাহানারা।

/আরআই/পিকে/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের