দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১২:৫০আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১২:৫৩

দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল হলেও আন্তর্জাতিক সিরিজের জন্য শ্রীলঙ্কাকে বেশি দিনের জন্য বসে থাকতে হচ্ছে না। ডিসেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে লঙ্কানরা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্যই জানা গেছে।
সফরে গেলে ১০ মাস করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে সর্বশেষ তারা সীমিত ওভারের সিরিজে আতিথ্য দিয়েছিল।  এর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল যদিও। কিন্তু করোনা পরিস্থিতিতে সবগুলো সিরিজই স্থগিত হয়ে গেছে।

সূত্র অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর। অবশ্য ভেন্যু নির্ধারিত হয়নি। তবে দ্য আইল্যান্ডকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ একজন কর্মকর্তা বলেছেন, ম্যাচ ভেন্যু হিসেবে ডারবান অথবা পোর্ট এলিজাবেথই থাকতে পারে। নিউ ইয়ার টেস্টের জন্য ভেন্যু হিসেবে থাকতে পারে কেপ টাউন।

শ্রীলঙ্কা সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল ২০১৯ সালে। সেই সফরে লঙ্কানরা ইতিহাসে নাম লিখিয়েছিল। প্রোটিয়াদের মাটিতে প্রথম এশিয়ান দল হিসেবে জিতেছে টেস্ট সিরিজ।

আসন্ন সিরিজের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে দিমুথ করুনারত্নের সতীর্থরা।   

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী