এএফসি কাপে বসুন্ধরার পাশাপাশি খেলতে পারে আবাহনীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৬:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৫৪

এএফসি কাপে আবাহনী ও মাঝিয়া স্পোর্টসের মধ্যকার ম্যাচের মুহূর্ত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই বছর বাতিল হয়েছে এএফসি কাপের খেলা। তাতে অংশ নিয়েছিল বাংলাদেশের দুটি ক্লাব। এর মধ্যে আবাহনী লিমিটেড প্রাথমিক পর্বের বাধা পেরোতে পারেনি। আর বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে খেলতে পেরেছে মাত্র একটি ম্যাচ। তবে আগামী বছরের জন্য এই দুটি দলকেই আবার দেখা যেতে পারে এএফসি কাপে।

যেহেতু করোনায় এবারের ঘরোয়া মৌসুম পরিত্যক্ত হয়েছে। তাই আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ আবাহনী আগামী আসরেও খেলার জন্য এগিয়ে আছে। কেননা এএফসি কাপ খেলতে হলে ক্লাব লাইসেন্সিং প্রয়োজন পড়ে। অবশ্য এই দুটি ক্লাব ছাড়াও এই লাইসেন্সিং আছে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ের।

এখন এএফসির সঙ্গে মৌখিক কথা বলে বাফুফের ধারণা হয়েছে, বসুন্ধরা ও আবাহনীর সুযোগ বেশি। বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসির সঙ্গে কথা বলে মনে হয়েছে যে গত লিগের (এক মৌসুম আগে) চ্যাম্পিয়ন ও রানার্স আপের খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বসুন্ধরা ও আবাহনী এগিয়ে থাকবে। এছাড়া এই বছরের ফেডারেশন কাপ ধরলেও বসুন্ধরার খেলা নিশ্চিত। সেক্ষেত্রে পরের ক্লাবটি হতে পারে আবাহনী। এখন এই দুটি ক্লাব কোনও কারণে না খেললে, তখন শেখ রাসেল কিংবা সাইফের সুযোগ থাকবে। তবে সেই সম্ভাবনাও নেই। আশা করি, আগামী মাসের শুরুর দিকে সবকিছু চূড়ান্ত হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম