রাজশাহীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবলে কিশোরগঞ্জ-রংপুরের জয়

রাজশাহী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:৪৯

রাজশাহীতে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল। শুক্রবার থেকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত আসর। প্রথম দিনেই জয় নিয়ে মাঠ ছেড়েছে কিশোরগঞ্জ ও রংপুর জেলার মেয়েরা।

উদ্বোধনী ম্যাচে রিতা আখতারের জোড়া গোলে রংপুর জেলা দল ৩-০ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলা দলকে। ম্যাচের অন্য গোলটি করেছেন খাদিজা আখতার। রিতা ও খাদিজা আখতারের পথ ধরেই কিশোরগঞ্জ দুই আখতারের গোলে খাগড়াছড়ি জেলা দলকে ২-০ ব্যবধানে হারিয়েছে। ম্যাচের ৩৭ ও ৪৫ মিনিটে গোল করেছেন শাপলা আখতার ও কনম আখতার।

এদিকে বেলুন ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহিন আখতার রেণী। শনিবার একই ভেন্যুতে দুই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও মাগুরা এবং সাতক্ষীরা ও নারায়ণগঞ্জ জেলা দলের মেয়েরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি