লেমস ঢাকায়, এখন বিদেশি খেলোয়াড়দের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ১৬:১৯আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৬:৩২

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। আগামী ১৯ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরু হচ্ছে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ায় বাড়তি উদ্দীপনাও কাজ করছে দলগুলোর মাঝে। সেই লক্ষ্যে এই মাসের শুরুতেই অনুশীলন শুরু করেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। অবশ্য এতদিন স্থানীয় কোচের অধীনে নিজেদের মাঠে ঘাম ঝরিয়েছে ওয়ালি-মামুনরা।

কাল সোমবার থেকে তাদের অনুশীলনে যোগ দিচ্ছেন দলের পর্তুগিজ কোচ মারিও লেমস। এরই মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।। এখন বাকি শুধু বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ। আজ-কালের মধ্যে বিদেশি সংগ্রহ চূড়ান্ত হলে তারা ঢাকায় চলে আসবেন।

মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বিদেশি খেলোয়াড় নিয়ে বলেছেন, ‘এবার বিদেশি খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন আসতে যাচ্ছে। অন্তত দু’জন নতুন খেলোয়াড় আসবে। হয়তো দুই-একদিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। এবার আগের চেয়ে ভালো করাই আমাদের লক্ষ্য।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম