প্রেসিডেন্টস কাপ হকি জিতলো সবুজ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২০:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:০২

সবুজ দলের শিরোপা জয়ের উচ্ছ্বাস                                     -হকি ফেডারেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হলো প্রেসিডেন্টস কাপ হকি। রবিবার ছিল প্রতিযোগিতার ফাইনাল। তাতে হকি ফেডারেশনের সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনালে তারা ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি ফেডারেশন সবুজ দলের হয়ে আশরাফুল ইসলাম দুটি গোল করেছেন। অন্য গোলটি রাজীব দাসের। সেনাবাহিনীর হয়ে আহসান হাবিব ও মিলন হোসেন দুটি গোল শোধ দেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্সআপ দল ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। এছাড়া সেনাবাহিনীর মিলন হোসেন টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সেনাবাহিনীর আহসান হাবিব ও সবুজ দলের মাহবুব হোসেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সিইও এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি