রোহিত-বুমরাকে ছাড়াই সিরিজ জিতে বেশি খুশি কোহলি

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ০৪:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৪:৩৮

বিরাট কোহলি ব্রিগেড। সিডনিতে, রবিবার                        -বিসিসিআই অস্ট্রেলিয়ার মাটি থেকে কোনও ক্রিকেট সিরিজে জিতে আসা সহজ নয়।  যেকোনও দেশের জন্যই অস্ট্রেলিয়া এক অজেয় চূড়া। সেখান থেকে গত ২০১৮-১৯ মৌসুমে ভারত প্রথমবারের মতো জিতে আসে টেস্ট সিরিজ ও দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। ২০২০-২১ মৌসুমে ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজটা হারলেও (২-১) প্রথম দুটি টি-২০ ম্যাচ জিতে মুঠোয় পুরে নিয়েছে টি-২০ সিরিজ। ভারত অধিনায়ক বিরাট কোহলি ভীষণ খুশি। তবে তার আনন্দটা আরও বেড়ে যাচ্ছে, কারণ সাদা বলের দুই দুর্ধর্ষ ক্রিকেটার রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাকে বাইরে রেখেই এসেছে এমন জয়।

কাল দ্বিতীয় টি-২০ ম্যাচ জয়ের পর কোহলি বলেছেন, ‘এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। টি-২০ তে আমরা খেলেছি দল হিসেবে। আর সাদা বলে আমাদের প্রতিষ্ঠিত দুই খেলোয়াড় রোহিত ও বুমরাকে ছাড়াই আমরা জিতেছি বলে আমি আরও খুশি।’

 এবারের আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ায় এই সিরিজে খেলা হয়নি ওপেনার রোহিতের। আর ১৭ ডিসেম্বর থেকে শুরু চার টেস্টের সিরিজের কথা ভেবে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার বুমরাকে।

প্রথম টি-২০ ম্যাচ ভারত জিতেছে রবীন্দ্র জাদেজা-যুজবেন্দ্র চাহালের সৌজন্যে। দ্বিতীয় টি-২০ তে  জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার (পিঠের চোট থেকে সদ্যই সেরে ওঠায় বোলিং বেশি করছেন না) পান্ডিয়া ২২ বলে অপরাজিত ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ কোহলি। তার চোখে পান্ডিয়া এক স্বভাবজাত প্রতিভা, সামনের দিনগুলোতে যার হাত ধরে ভারত অনেক ম্যাচ জিতবে। পান্ডিয়ার ব্যাপারে কোহলির মত, ‘ ২০১৬ সালে সে (হার্দিক) দলে ঢুকেছে তার সামর্থ্যের কারণেই। সে এক সহজাত প্রতিভা যে নিজেও এখন উপলব্ধি করতে পেরেছে, তাকে আগামী ৪-৫ বছরের জন্য সেই নির্ভরতার প্রতীক হয়ে উঠতে হবে যে যেকোনও অবস্থা থেকে দলকে জেতাবে।’

পান্ডিয়া সম্পর্কে প্রশংসার ভান্ডার যেন ফুরোনোর নয় কোহলির, ‘সে এখন এটাও বুঝতে পারছে যে তাকে এখন ফিনিশারের ভূমিকা নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলতে হবে দলের জন্য। সে সর্বস্ব উজাড় করে দিয়ে খেলে, তার যেমন আছে প্রতিদ্বন্দ্বী মানসিকতা, তেমনই সেটি মাঠে করে দেখানোর সর্বোচ্চ নৈপুণ্যও তার আছে।’

/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী