অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারেনি ভারত

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২০, ১৯:১৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:২৫

 ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ সুয়েপসনকে অভিনন্দন তার অস্ট্রেলীয় সতীর্থদের                      বিসিসিআই রান তাড়ায় তারা দুর্দান্ত। তাই টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং দেন অস্ট্রেলিয়াকে। দলে ফেরা অধিনায়ক অ্যারন ফিঞ্চের ভাগ্যটা ভালো যায়নি। ওপেন করতে নেমে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়েছেন শূন্য রানে। অজিদের মনে তখন হয়তো একটু ‘কু’ গাইছিল, হোয়াইট ওয়াশই কি হতে হয়! না, অস্ট্রেলিয়াকে ধবলধোলাই হতে হয়নি। বরং টানা ১০ ম্যাচ পর ভারতের জয়ের রথ থামিয়ে দিয়ে সিরিজটা ২-১ করেছে অস্ট্রেলিয়া। তাদের বেঁধে দেওয়া ১৮৭ রানের লক্ষ্যের দিকে ছুটে ভারত থেমেছে ১৭৪ রানে, হার ১২ রানে।

সিডনির উইকেটটা একটু মন্থর ছিল শেষদিকে। অস্ট্রেলিয়ার স্পিনাররা ভালো করেছেন। লেগস্পিনার সুয়েপসনই জয়ের মূল নায়ক। মাঝখানের ওভারগুলোতে ভারত যখন সবচেয়ে আক্রমণাত্মক মেজাজে, তখনই চার ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তার শিকার শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার। পরের দু’জনকে বিদায় করেছেন একইওভারে। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সুয়েপসন। তবে দু’বার জীবন পেয়ে কোহলি ও নতুন ‘ফিনিশার’ হার্দিক পান্ডিয়া ছিলেন বলেই ভারত ম্যাচে ছিল। যদিও জয়ের জন্য তাদের তুলতে হতো ৫৬ রান। অস্ট্রেলিয়ার আরেক লেগস্পিনার অ্যাডাম জাম্পা পান্ডিয়াকে (১৩ বলে ২০) ফিরিয়ে দিয়ে চাপটা পুরোপুরি তুলে দেন কোহলির ঘাড়ে। কোহলিকে প্রতিটি বলই হাঁকাতে হতো। ১৯তম ওভারে আন্ড্রু টাইকে পয়েন্টের ওপর দিয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ডে দারুণ এক ক্যাচ হন ড্যানিয়েল স্যামসের হাতে। ম্যাচটি আসলে ওখানেই শেষ। এরপর ব্যবধান কমানোর কাজটিই করেছেন শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। ভারত হেরেছে ১২ রানে। আউট হওয়ার আগে কোহলি ৬১ বলে ম্যাচ সর্বোচ্চ ৮৫ রান করেছেন  ৪ চার ও ৩ ছক্কায়।

অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ১৮৬ রান জমায় মূলত ওয়েড ও ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ে।  ঠাকুরের এলবিডব্লিউয়ের শিকার হওয়ার আগে ওয়েড ৫৩ বলে ৮০ রান করেন ৭ চার ও ২ ছক্কায়। ৩৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৪ করে ম্যাক্সওয়েল বোল্ড নটরাজনের বলে। যদিও ১৯ রানের মাথায় কট বিহাইন্ড হওয়ার হাত থেকে বেঁচে গেছেন চাহালের বলটি নো ছিল বলে। এ ম্যাচেও বাঁহাতি এই পেসারকে ভালোভাবে সামলাতে পারেননি অজি ব্যাটসম্যানরা। যদিও ভারতের সফলতম বোলার সুন্দর, ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি সিরিজ একই ব্যবধানে ভারত। দুই সংস্করণের সিরিজে সমতা। টেস্ট সিরিজটা জিতবে কারা? ১৭ ডিসেম্বর অ্যাডিলেডের দিবারাত্রির টেস্ট দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্যই এখন অপেক্ষা।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম