কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৫:৪৭ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৫:৫০

কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়ের পরিবর্তন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা, সঙ্গে পড়ছে অতিরিক্ত শিশিরও। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জেমকন খুলনা  ও গাজী গ্রুপ চট্টগ্রামের বিকালের ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। সন্ধ্যা হতেই মিরপুরের আকাশে প্রচণ্ড কুয়াশা দেখা গেছে। এমন অবস্থায় ক্রিকেটারদের মাঠে স্বাভাবিক পারফরম্যান্স করাটা খুব কঠিন। তাই পরিস্থিতি পর্যালোচনা করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সময়-সূচি পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। প্রথম ম্যাচের টস হবে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়। টস হবে ৫টায়।

বৃহস্পতিবার  বেক্সিমকো ঢাকা- জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচ দিয়ে নতুন সূচি কার্যকর হবে।  তবে যে দিন কেবল একটি ম্যাচ থাকবে, সেদিন খেলা শুরু হবে সাড়ে ৪টা থেকে। ওই ম্যাচের টস হবে ৪টায়। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি