বিরতি কাটিয়ে নতুন শুরুর পরিকল্পনা খুলনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৮:৩৩

বৃহস্পতিবারও হার দেখেছে খুলনা। ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ হয়েছে খুলনার। তবুও এলিমেনেটর ম্যাচ খেলতে তাদের তাকিয়ে থাকতে হবে ঢাকার ম্যাচের দিকে। তৃতীয় স্থানে থাকা ঢাকা নিজেদের শেষ ম্যাচ জিতলেই এলিমেনেটর ম্যাচ থেকে বাদ পড়ে যাবে খুলনা। সেক্ষেত্রে কোয়ালিফায়ার খেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে সাকিব-মাহমুদউল্লাহ-মাশরাফিদের নিয়ে গড়া দলটিকে।

সেক্ষেত্রে এলিমেনেটর কিংবা কোয়ালিফায়ার ম্যাচের আগে খুলনার সামনে তিন দিনের বিরতি। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে দুটি ম্যাচ। তাই এই তিনদিনে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চায় খুলনা। ম্যাচ শেষে দলটির প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান পুরস্কার বিতরণী মঞ্চে এমনটাই জানিয়ে গেছেন, ‘টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, তাই প্রভাব ফেলতেই পারে। তবে এখন তিনদিন গ্যাপ আছে। নতুনভাবে শুরুর চেষ্টা করবো, যেহেতু একটা ম্যাচেরই ব্যাপার। যদি আমরা আমাদের ভালো ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই ভালো কিছু করা সম্ভব।'

এ সময়ঢাকার বিপক্ষে ২০ রানে হারের পেছনে বড় জুটি গড়তে না পারাকেই দায়ী করেছেন সাকিব, ‘আমার মনে হয় উইকেট খুবই ভালো ছিল। আপনি যদি দেখেন, আমরা নিয়মিত উইকেট হারানোর পরেও মাত্র ২০ রানে ম্যাচ হেরেছি। আমরা যদি বড় পার্টনারশিপ করতে পারতাম অথবা ভালো একটা শুরু করতে পারতাম, পাওয়ার প্লে'তে ভালো করতে পারতাম। তাহলে আমরা শেষ দুই ওভারে আরও ভালো অবস্থানে থাকতাম।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম