বাংলাদেশের পর ইংল্যান্ডের সঙ্গে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১৯:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়াম। ভারতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অবশেষে। আগামী বছর ইংল্যান্ডের ভারত সফর দিয়েই সেটি মাঠে গড়াবে। সফরে চার টেস্টের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে খেলবে দুটি দল।

পূর্ব সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। করোনার কারণেই সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন সিরিজটি হবে আগামী বছরের ফেব্রুয়ারি। টেস্ট সিরিজ থেকে একটি টেস্ট হবে দিবা-রাত্রির। গত বছর বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক প্রথম টেস্টের পর ভারতের মাটিতে এটাই হতে যাচ্ছে গোলাপি বলের দ্বিতীয় টেস্ট।

চেন্নাইয়ে সূচি অনুযায়ী প্রথম টেস্ট হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্টেও চেন্নাইয়ে। শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। তার পর শেষ দুই টেস্ট অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামে। এর মধ্যে তৃতীয় টেস্টটি-ই দিবা-রাত্রির। টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। একই ভেন্যুতে ৪ মার্চ মাঠে গড়াবে চতুর্থ টেস্ট।এই ভেন্যুতেই হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি। সিরিজটি শুরু হবে ১২ মার্চ। বাকি ম্যাচগুলো হবে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। যার প্রথম ম্যাচটি হবে ২৩ মার্চ। বাকি দুটি ২৬ ও ২৮ মার্চ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে